কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনীতের কারণ চিঠিতে ব্যাখ্যা করলেন নেতানিয়াহু

ট্রাম্প ও নেতানিয়াহুর ডিনার। ছবি : সংগৃহীত
ট্রাম্প ও নেতানিয়াহুর ডিনার। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করে নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি লিখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই চিঠিতে তিনি ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে অবদান রাখায় ট্রাম্প এ পুরস্কারের যোগ্য।

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে বৈঠকের সময় তিনি ট্রাম্পকে মনোনয়ন সংক্রান্ত চিঠি দেখান। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

চিঠিতে বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রচারে ট্রাম্পের অবিচল এবং ব্যতিক্রমী নিষ্ঠার প্রশংসা করেন নেতানিয়াহু। তিনি লিখেছেন, শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অর্জনগুলোর মধ্যে ‘আব্রাহাম চুক্তি’ সর্বাধিক প্রণিধানযোগ্য।

‘আব্রাহাম অ্যাকর্ড’ হলো, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও বাহরাইনের মধ্যে স্বাক্ষরিত কয়েকটি চুক্তি। এই চুক্তির মাধ্যমে এই দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং স্বাভাবিকীকরণ করা হয়েছে।

নেতানিয়াহু আরও লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি, সাহসী নেতৃত্ব সংঘাত এবং চরমপন্থা দ্বারা নয়; বরং সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক সমৃদ্ধির দ্বারা সংজ্ঞায়িত উদ্ভাবনী কূটনীতিকে উৎসাহিত করেছে।

তিনি আরও লেখেন, স্বল্প সময়ে খুব কম নেতাই ট্রাম্পের মতো সফলতা অর্জন করতে পারেন। বর্তমানে ট্রাম্পের চেয়ে নোবেল পুরস্কার পাওয়ার বেশি হকদার আর কেই নেই।

এদিকে নোবেল মনোনয়ন সংক্রান্ত চিঠিটি উপস্থাপনের আগে নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, ‘আমি কেবল সব ইসরায়েলিকে নয়; বরং ইহুদি জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করতে চাই। আপনি (ট্রাম্প) এটির যোগ্য।’

জবাবে ট্রাম্প বলেন, বিশেষ করে আপনার কাছ থেকে আসা কথাটি খুবই অর্থবহ।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১০

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১১

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১২

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৫

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৬

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৭

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৮

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৯

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

২০
X