কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:১৪ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

দক্ষিণ ইসরায়েলের রেইম সামরিক ঘাঁটিতে অবতরণ করা একটি হেলিকপ্টারের পাশে এক ইসরায়েলি সেনা । ছবি : সংগৃহীত
দক্ষিণ ইসরায়েলের রেইম সামরিক ঘাঁটিতে অবতরণ করা একটি হেলিকপ্টারের পাশে এক ইসরায়েলি সেনা । ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি ইসরায়েলে থাকা সামরিক ঘাঁটিতে অবকাঠামো বাড়াচ্ছে। এ ছাড়া অস্ত্রের মজুতও বৃদ্ধি করছে।

মঙ্গলবার (৮ মঙ্গলবার) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ব্যাপক সামরিক অবকাঠামো গড়ে তুলছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বিমানঘাঁটি, গোলাবারুদের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনা রয়েছে। প্রকল্পগুলোর ব্যয় বর্তমানে ২৫ কোটিরও মার্কিন ডলার ছাড়িয়ে গেছে এবং ভবিষ্যতে এ ব্যয় ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে।

সরকারি নথির বরাত দিয়ে ইসরায়েলি দৈনিক হারেৎজ জানায়, এসব অবকাঠামো নির্মাণ প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ আগ্রহী ঠিকাদারদের আহ্বান জানায়। এই উদ্যোগ জুনে শুরু করার কথা থাকলেও সাম্প্রতিক ইসরায়েল-ইরান সংঘাতের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

প্রকল্পগুলোর আওতায় পুরোনো বিমানঘাঁটিগুলোর সংস্কারের পাশাপাশি নতুন করে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য হ্যাঙ্গার, জ্বালানি সরবরাহ কেন্দ্র, মেরামতের ঘর এবং গোলাবারুদের গুদাম নির্মাণ করা হচ্ছে। একটি প্রকল্পে যুদ্ধবিমানের জন্য হ্যাঙ্গার ও মালপত্র রাখার ঘর তৈরিতে ১০ কোটি ডলার ব্যয় হতে পারে। অন্যদিকে হেলিকপ্টার ঘাঁটি নির্মাণে ব্যয় হতে পারে প্রায় ২৫ কোটি ডলার।

আরও একটি প্রকল্পে গোলাবারুদ সংরক্ষণের জন্য ১০ কোটি ডলারের গুদাম নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি দীর্ঘমেয়াদি প্রকল্পে সাত বছরের জন্য নির্মাণ, মেরামত এবং অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি ডলার পর্যন্ত। প্রকল্পগুলোর অবস্থান প্রকাশ করা না হলেও জানা গেছে, সেগুলো ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।

এই অর্থের বড় অংশ আসছে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক সহায়তা তহবিল থেকে। এই তহবিলের আওতায় ইসরায়েল প্রতিবছর প্রায় ৩৮০ কোটি ডলার পেয়ে থাকে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তে ব্যয় করা হয় এবং মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ঠিকাদারদের মধ্যেই বিতরণ করা হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল অতিরিক্তভাবে আরও প্রায় ১৮ হাজার কোটি টাকার সামরিক সহায়তা পায় যুক্তরাষ্ট্র থেকে।

যুক্তরাষ্ট্র পূর্বেও ইসরায়েলের সামরিক অবকাঠামোতে বিনিয়োগ করেছে। ২০১২ সালে একটি বিমানঘাঁটিতে তারা ‘৯১১ নম্বর স্থাপনা’ নামে একটি গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করেছিল।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন, সাম্প্রতিক ১২ দিনের ইসরায়েল-ইরান সংঘাতে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির কয়েকটি সামরিক স্থাপনায় আঘাত হানে। তবে বর্তমানে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর পরিকল্পনা এই যুদ্ধের আগেই গ্রহণ করা হয়েছিল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X