কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে উত্তর কোরিয়া।  ছবি : সংগৃহীত
এবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে উত্তর কোরিয়া। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সামরিক গোয়েন্দা সংস্থার (রেকনেসান্স জেনারেল ব্যুরো) এক সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ওই সদস্য সং কুম হিয়ক, ‘আন্দারিয়েল’ নামে পরিচিত একটি হ্যাকিং দলের সক্রিয় সদস্য বলে জানা যায়। মঙ্গলবার (৮ জুলাই) সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, সং কুম হিয়ক উত্তর কোরিয়ার আইটি কর্মীদের মার্কিন নাগরিক সেজে বিদেশি কোম্পানিতে চাকরি পেতে সহায়তা করতেন। চাকরির মাধ্যমে উপার্জিত অর্থের বড় অংশ কিম জং উনের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যয় করা হতো।

২০২২ সাল থেকে সং কুম হিয়ক মার্কিন নাগরিকদের নাম, সোশ্যাল সিকিউরিটি নম্বর এবং ঠিকানা চুরি করে ভুয়া পরিচয়পত্র তৈরি করতেন। এই ভুয়া পরিচয় দিয়ে উত্তর কোরীয় কর্মীরা চাকরি পেতেন। আর সেই উপার্জনের ভাগ দিতেন সং কুম হিয়ককে।

মার্কিন কর্মকর্তাদের মতে, চীন ও রাশিয়ায় অবস্থানরত হাজার হাজার দক্ষ আইটি কর্মী এই প্রতারণামূলক কর্মসূচির অংশ। তাদের বানানো সফটওয়্যার ব্যবহৃত হয় ব্যবসা, স্বাস্থ্য, সামাজিক যোগাযোগ ও বিনোদনের নানা খাতে। এমনকি ভার্চুয়াল মুদ্রা লেনদেনের মাধ্যমেও অর্থ পাচার হয়।

এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ আরও চারটি রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশেষভাবে টার্গেট করা হয়েছে আসাত্রিয়ান আইটি ওয়ার্কার নেটওয়ার্ককে, যার প্রতিষ্ঠাতা গায়ক আসাত্রিয়ান উত্তর কোরিয়ার সঙ্গে ১০ বছরের চুক্তি করে ৩০ জন আইটি কর্মীকে রাশিয়ায় কাজে লাগানোর উদ্যোগ নিয়েছিলেন।

এই পদক্ষেপ জাতিসংঘের ২০১৬ সালের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়ার বেআইনি অস্ত্র কর্মসূচি রোধ করা।

ট্রেজারি বিভাগের উপসচিব মাইকেল ফলকেন্ডার বলেন, ‘এই পদক্ষেপ পরিষ্কার করে যে উত্তর কোরিয়া এখনো গোপনে নিজের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছে। আমরা কিম প্রশাসনের এই চক্রান্ত থামাতে সম্ভাব্য সব কৌশল ব্যবহার করব।’

উত্তর কোরিয়ার হ্যাকাররা ছদ্মনামে পরিচয় দিয়ে জাল কাগজপত্রের সাহায্যে চাকরির জন্য আবেদন করেন। তারা অনেক সময় কোম্পানির নিরাপত্তা ব্যবস্থায় ম্যালওয়্যার ঢুকিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মতে, এই পরিকল্পনায় শত শত মিলিয়ন ডলার অর্জিত হয়েছে।

২০২৪ সালের মে মাসে সিবিএস নিউজে প্রকাশিত এক অনুসন্ধানে ‘স্টিভেন স্মিথ’ নামের এক হ্যাকারকে শনাক্ত করা হয়, যিনি যুক্তরাষ্ট্রের ‘নো-হায়ার লিস্ট’-এ থাকা সত্ত্বেও এক ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানে কাজ করার চেষ্টা করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X