কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১২:০৪ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজা দখলের সিদ্ধান্ত ইসরায়েলের ওপর ছেড়ে দিলেন ট্রাম্প

ট্রাম্প ‍ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ট্রাম্প ‍ও নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েল পুরো গাজার দখল নিতে চায়। এ জন্য সামরিক অভিযান জোরদার করার পরিকল্পনা করছেন দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন গোপন পরিকল্পনা আগেই সংবাদমাধ্যমে ফাঁস হয়। এবার সেই পরিকল্পনায় নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার বক্তব্যে বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য পরিকল্পনায় সায় দেন। ইঙ্গিত দেন, ইসরায়েল এমন পদক্ষেপ নিলে তিনি বাধা দেবেন না। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গাজার মানুষের খাবারের বিষয়টি নিয়েই তিনি বেশি মনোযোগী। ইসরায়েল যদি গাজার পুরো এলাকা দখল করে নেয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের ওপরই ছেড়ে দেন তিনি।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, বাকি বিষয়গুলো সম্পর্কে আমি কিছু বলতে পারি না। এটা মূলত ইসরায়েলের ওপর নির্ভর করছে।

নেতানিয়াহুর ঘনিষ্ঠ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়েদিওথ আহরোনোথ দৈনিক জানিয়েছে, আমরা গাজা উপত্যকা সম্পূর্ণরূপে দখল করতে যাচ্ছি। যেসব এলাকায় জিম্মিদের আটক রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে। যদি আইডিএফ (সেনাবাহিনী) প্রধান একমত না হন, তাহলে তার পদত্যাগ করা উচিত।

ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, এই সিদ্ধান্ত ইসরায়েলের গাজা কৌশলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখন কেন্দ্রীয় শরণার্থী শিবিরসহ ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান চালানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা মন্ত্রিপরিষদ মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠানের বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। হামাসকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করার জন্য তিনি ‘এই উপত্যকা দখল’ শব্দটি ব্যবহার করেছেন বলে জানা গেছে।

ইয়েদিওথ আহরোনোথ দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বর্ধিত আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য ‘সবুজ সংকেত’ দিয়েছেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X