কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:০৭ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এরিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ হ্যারিকেন এরিন দ্রুত শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। ঝড়ের স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ২৬০ কিলোমিটার এবং আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানান, ঝড়টি রাতারাতি ‘অত্যন্ত শক্তিশালী’ এবং ‘বিস্ফোরকভাবে গভীর ও তীব্র’ আকার নিয়েছে। এটি মূলত শুক্রবার পর্যন্ত একটি ট্রপিক্যাল স্টর্ম ছিল।

বিবিসি জানায়, বর্তমানে অ্যারিন ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এই সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক অতিক্রম করবে। এতে সর্বোচ্চ ১৫ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।

ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও বিপজ্জনক রিপ কারেন্ট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষত ফ্লোরিডা ও মিড-অ্যাটলান্টিক অঙ্গরাজ্যগুলোতে ঢেউ সবচেয়ে বিপজ্জনক হবে। বারমুডাতেও ভারী বৃষ্টিপাত এবং প্রাণঘাতী ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে।

প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপের বন্দর এবং পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভায় জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।

মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন (এনওএএ) জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি হ্যারিকেন দেখা যাবে। বিশেষ করে ক্যাটাগরি-৪ এবং ক্যাটাগরি-৫ মাত্রার ঝড়ের সংখ্যা বাড়ছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১০

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১১

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১২

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৩

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৫

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৮

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৯

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

২০
X