কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্তের পর ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিলে মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে একটি ইউপিএস কার্গো বিমান উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে আশপাশের দুটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, ইউপিএস ফ্লাইট ২৯৭৬ নামের বিমানটি বিকেল ৫টা ১৫ মিনিটে লুইসভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হনলুলুর উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। বিমানটিতে তিনজন ক্রু ছিলেন।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, অন্তত তিনজনের মৃত্যু নিশ্চিত হলেও সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন অন্তত ১১ জন। দুর্ঘটনাস্থলের কাছে একটি তেল পুনর্ব্যবহার কেন্দ্র ও গাড়ির যন্ত্রাংশ কারখানা ছিল, যার একটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, রানওয়ের পাশে আগুন ও ঘন ধোঁয়া উঠছে। স্থানীয় পুলিশ এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

ইউপিএসের প্রধান বিমানঘাঁটি লুইসভিলেই অবস্থিত, যেখানে প্রতিদিন প্রায় ৪০০টি ফ্লাইট ওঠানামা করে। দুর্ঘটনার কারণ জানতে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) ও এফএএ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

গভর্নর বেসিয়ার বলেন, এটি ভয়াবহ দুর্ঘটনা। অনেক পরিবার এখন উদ্বেগে আছে, আমরা দ্রুত তাদের তথ্য জানাতে কাজ করছি।

সূত্র : এনবিসি নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X