বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

সেই বাড়িতে মিলল আরও ৩৯ ককটেল

উদ্ধারকৃত ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। ছবি : কালবেলা
উদ্ধারকৃত ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। ছবি : কালবেলা

বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামের একটি বাড়ি থেকে ৩৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। এর আগে রোববার (২ নভেম্বর) আরও ৫টি ককটেল উদ্ধার করা হয়েছিল।

এ দিকে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এতে আহত কারিগর আতাউর রহমান সেলিমসহ ১২ জনকে আসামি করা হয়। সোমবার (৩ নভেম্বর) রাতে গাবতলীর বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল সাদিক গাবতলী থানায় এ মামলা করেন।

জানা গেছে, উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামের মুক্তার হোসেন ও তার স্ত্রী নাসিমা আকতার মাদককারবারি। নাসিমা বর্তমানে এক বছরের সাজায় বগুড়া জেলা কারাগারে রয়েছে। মুক্তার হোসেনের ভায়রা ভাই গাবতলীর মাঝগ্রামের নইমুদ্দিনের ছেলে বাদশা মিয়া ডাকাতদলের সদস্য। বাদশা ও মুক্তারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। বাদশা মিয়া ডাকাতির কাজে ককটেল তৈরির জন্য কুমিল্লার মেঘনার রামপ্রসাদের চরের আতাউর রহমান সেলিমসহ ২-৩ জনকে ভাড়া করে আনেন। তারা গত কয়েক দিন ধরে মুক্তার হোসেনের বাড়িতে ককটেল তৈরি করছিলেন।

আরও জানা গেছে, রোববার বিস্ফোরিত হলে কারিগর আতাউর রহমান সেলিম আহত হন। এ সময় অন্য আসামিরা পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রথম দফায় ৫টি ককটেল উদ্ধার করে এবং তা নিষ্ক্রিয় করে। মঙ্গলবার পুনরায় অভিযান চালিয়ে একই বাড়ি বাক্সের ভেতরে দুটি ব্যাগ থেকে আরও ৩৯টি ককটেল উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেলগুলো বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, স্থানীয় বাদশার নেতৃত্বে এ কর্মকাণ্ড চলছিল। প্রথম দিনের অভিযানে সব ককটেল উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পুনরায় অভিযান চালিয়ে বাকি ৩৯টি ককটেল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১০

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১১

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১২

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৩

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৪

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৫

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৬

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৭

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৮

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৯

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

২০
X