কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কত নামল?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডলারের মান শক্তিশালী হওয়ায় মঙ্গলবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে গেছে। যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে আরেক দফা সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা কমে আসায় স্বর্ণের চাহিদা হ্রাস পেয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৬টা ২৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৯৭০ দশমিক ৩৯ ডলার। ডিসেম্বরে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও প্রায় ১ শতাংশ কমে ৩ হাজার ৯৭৯ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়।

গত তিন মাসের মধ্যে ডলারের মান এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমানো নিয়ে বিভক্ত অবস্থান নেওয়ায় বিনিয়োগকারীরা আরেকটি হার কমানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

কে–সিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডলারের শক্তি স্বর্ণের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা এখন বছরের শেষে আরেক দফা সুদের হার কমানোর সম্ভাবনা পুনর্মূল্যায়ন করছেন।

গত সপ্তাহে ফেড এই বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছিল। তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানান, আরেকটি হার কমানো এখনই নিশ্চিত নয়।

বর্তমানে বিনিয়োগকারীরা ডিসেম্বর মাসে হার কমার সম্ভাবনা ৬৫ শতাংশ হিসেবে ধরছেন, যা পাওয়েলের বক্তব্যের আগে ৯০ শতাংশের বেশি ছিল।

অন্যদিকে, ফেড কর্মকর্তারা অর্থনীতি নিয়ে ভিন্নমত পোষণ করছেন, যা ডিসেম্বরের বৈঠকের আগে বিতর্ক বাড়াবে বলে মনে করা হচ্ছে। সরকারি তথ্য প্রকাশে বিলম্ব (সরকারি শাটডাউনের কারণে) পরিস্থিতিকে আরও অনিশ্চিত করেছে।

সাধারণত, সুদের হার কমে গেলে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে স্বর্ণের চাহিদা বেড়ে যায়।

বিনিয়োগকারীরা এখন বুধবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের এডিপি কর্মসংস্থান তথ্য এবং আইএসএম শিল্প সূচকের দিকে তাকিয়ে আছেন।

ওয়াটারার বলেন, যদি এডিপি রিপোর্ট দুর্বল আসে, তাহলে স্বর্ণ আবারও দামের ঊর্ধ্বমুখী ধারা ফিরে পেতে পারে।

এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৫৩ শতাংশ বেড়েছে, তবে অক্টোবরের ২০ তারিখে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর থেকে এটি ৮ শতাংশ কমেছে।

এদিকে, রুপার দাম ১.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪৭.৪৭ ডলারে, প্লাটিনাম ১.১ শতাংশ কমে ১,৫৪৮.১৫ ডলার এবং প্যালাডিয়াম ২.৮ শতাংশ কমে ১,৪০৪.৬৮ ডলারে নেমেছে।

সূত্র : রয়টার্স

কালবেলা/পিআর/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? যা বলছেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১০

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১১

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১২

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৩

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৪

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৬

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৭

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৮

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৯

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

২০
X