রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করছেন সালাহউদ্দিন

মোহাম্মদ সালাহউদ্দিন। ছবি: সংগৃহীত
মোহাম্মদ সালাহউদ্দিন। ছবি: সংগৃহীত

পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজই হতে যাচ্ছে তার শেষ ‘আস্যাইনমেন্ট’। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তি ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত রয়েছে।

ধারণা করা হচ্ছে, আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পরই জাতীয় দলের দায়িত্ব ছাড়বেন তিনি। সালাহউদ্দিন গত বছর নভেম্বর মাসে পুনরায় বিসিবির কোচিং সেটআপে যোগ দেন। তিনি বুধবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

প্রায় ২০ বছরের কোচিং অভিজ্ঞতা নিয়ে মোহাম্মদ সালাহউদ্দিন ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী ও ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ২০১০-২০১১ সালে বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে স্পেশালিস্ট কোচ হিসেবে কাজ করেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ক্রিকেট অস্ট্রেলিয়া লেভেল-৩ কোচিং স্বীকৃতিপ্রাপ্ত সালাহউদ্দিনকে বাংলাদেশের সবচেয়ে সফল দেশীয় কোচদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একাধিক দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন।

সূত্র: ডেইলি সান

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১১

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১২

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৩

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৪

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৫

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৭

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৮

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৯

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

২০
X