স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:১২ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

নেপালের বিপক্ষে মাঠে নামছেন জামালরা, যেভাবে মিলবে টিকিট

বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

আগামী ১৩ নভেম্বর রাতে আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ভারতের বিপক্ষে ১৮ নভেম্বরের ম্যাচকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে নেপালকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে এরই মধ্যে ঘোষণা দিয়েছে, বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে শুরু হবে টিকিট বিক্রি। এবারও টিকিট বিক্রির দায়িত্বে থাকবে কুইকেট (Q-Ticket)। গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা, আর ক্লাব হাউসের টিকিটের দাম ১,০০০ টাকা।

এর আগে গত ৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে একটি ফিফা ফ্রেন্ডলি খেলেছিল বাংলাদেশ, যেখানে গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি। সেদিন আসলে দুই ম্যাচ হওয়ার কথা থাকলেও নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। সে সময় সরকার পরিবর্তন ও বিক্ষোভের কারণে বাংলাদেশ দল হোটেলবন্দি অবস্থায় পড়ে, পরে বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনা হয় তাদের।

নেপাল সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শেষবার লাল-সবুজরা নেপালকে হারিয়েছিল ২০২০ সালের ১৩ নভেম্বর, ঢাকাতেই—দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ২-০ গোলে। এরপর থেকে দুই দলের ছয়টি ম্যাচে বাংলাদেশ জয়ের দেখা পায়নি; চারটি ড্র আর দুটি হারের তিক্ত অভিজ্ঞতাই জমেছে এই সময়টায়।

একনজরে:

  • ম্যাচ: বাংলাদেশ বনাম নেপাল
  • তারিখ: ১৩ নভেম্বর
  • স্থান: জাতীয় স্টেডিয়াম, ঢাকা
  • টিকিট বিক্রি শুরু: বুধবার দুপুর ২টা থেকে
  • গ্যালারি টিকিট: ৩০০ টাকা
  • ক্লাব হাউস টিকিট: ১,০০০ টাকা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X