কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

তামাকের ব্যবহার রোধে ইতিহাস গড়ল মালদ্বীপ। দেশটি বিশ্বের প্রথম মুসলিমপ্রধান রাষ্ট্র হিসেবে ‘প্রজন্মভিত্তিক তামাক নিষিদ্ধ আইন’ কার্যকর করেছে। নতুন আইনে ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ জীবনের কোনো পর্যায়েই তামাক কিনতে, ধূমপান করতে বা ব্যবহার করতে পারবে না।

শনিবার (১ নভেম্বর) থেকে আইনটি কার্যকর হয়েছে। মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তামাকমুক্ত প্রজন্ম গড়ার লক্ষ্যে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

দক্ষিণ এশিয়ার এই দ্বীপদেশে এখন থেকে তামাক বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ ২০০৭ সালের পর জন্ম নেওয়া প্রজন্মের কাছে কোনো অবস্থাতেই তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না।

এই নিষেধাজ্ঞা তামাকের সব ধরনকে অন্তর্ভুক্ত করেছে। এর আগে দেশটিতে ইলেকট্রনিক সিগারেট ও ভ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল, যা সব বয়সী নাগরিকের জন্যই প্রযোজ্য।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, প্রায় পাঁচ লাখ জনসংখ্যার এই দেশে তামাক সেবন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, মালদ্বীপে ১৫ বছর বা তার বেশি বয়সী প্রায় ২৫ শতাংশ মানুষ তামাক সেবন করে। ২০২১ সালের জরিপে দেখা যায়, ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের মধ্যে এই হার প্রায় ৫০ শতাংশের কাছাকাছি।

ডব্লিউএইচও জানিয়েছে, প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে তামাকজনিত রোগে। সংস্থাটি তামাককে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনস্বাস্থ্য বিপর্যয়গুলোর একটি হিসেবে বর্ণনা করেছে।

সূত্র : বিবিসি ও দ্য ইসলামিক ইনফরমেশন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

১০

মারধরের পর পুলিশে সোপর্দ করা সেই তিতুমীর কলেজছাত্র কারাগারে 

১১

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

১২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

১৩

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

১৪

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

১৫

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

১৬

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১৭

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

১৮

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জাদু চলছেই

১৯

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

২০
X