কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের পর্ষদ বিলুপ্ত

বাংলাদেশ ব্যাংক। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ ব্যাংক। গ্রাফিক্স : কালবেলা

একীভূত প্রক্রিয়ায় থাকা ৫টি বেসরকারি ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৫ নভেম্বর) এ সিদ্ধান্তের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ৯ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সংকটে পড়া পাঁচ শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংক— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার প্রস্তাব অনুমোদন করে।

একের পর এক দুরবস্থায় পড়া এসব ব্যাংককে একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়। নতুন ব্যাংকের জন্য প্রস্তাবিত দুটি নাম হলো— ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক’। ব্যাংকটি পেশাদারির ভিত্তিতেএবং বাণিজ্যিকভাবে পরিচালিত হবে বলে জানানো হয়।

৯ অক্টোবর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, একীভূত প্রক্রিয়ায় কোনো কর্মকর্তা-কর্মচারী চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী তার আমানত হারাবেন না।

নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, আর পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। পাঁচ ব্যাংকের সব সম্পদ ও দায় নতুন ব্যাংক গ্রহণ করবে। পরিশোধিত মূলধনের মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার প্রদান করবে—এর মধ্যে ১০ হাজার কোটি নগদে এবং বাকি ১০ হাজার কোটি টাকা সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে তোলা হবে।

সুকুক হলো শরিয়াহভিত্তিক বন্ড, যা সুদভিত্তিক বন্ডের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

এ ছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে শেয়ারে রূপান্তর করা হবে। পরবর্তীতে রেজল্যুশন পরিকল্পনা অনুযায়ী এসব শেয়ার ফেরত দেওয়া হবে। বেইল-ইন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের দায় বা ঋণের একটি অংশ বাতিল করে তা শেয়ারে রূপান্তর করা হয়।

প্রাথমিকভাবে নতুন ব্যাংকটি রাষ্ট্রমালিকানাধীন থাকবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে এর মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১০

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১১

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১২

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৩

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৪

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৫

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৬

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৭

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৮

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৯

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

২০
X