জবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তপশিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জকসু নির্বাচন।

বুধবার (০৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তপশিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে; ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর; মনোনয়নপত্র বিতরণ করা হবে ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর; ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করা যাবে। এরপর ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে; ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এ ছাড়াও ২৭ থেকে ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে; ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ৯ নভেম্বর প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে। সবশেষে ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে; একই দিনে ভোট গণনা ও ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

তপশিল ঘোষণা শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১০

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১১

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১২

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৩

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৫

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৬

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৭

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৮

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৯

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

২০
X