কক্সবাজার ও চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পরিচয় মিলেছে নিহত ৫ জনের

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে মাইক্রোবাস। ছবি : কালবেলা
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে মাইক্রোবাস। ছবি : কালবেলা

কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের উদয় পাটোয়ারীর স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), মা রুমি বেগম (৬৫) ও বোন সাদিয়া পাটোয়ারী (২৪), পৌরসভার ফালগুন করা গ্রামের আবদুল মান্নান মজুমদারের স্ত্রী ও উদয় পাটোয়ারীর শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা (২৫)। আহতরা হলেন- উদয় পাটোয়ারী (৪৩), ছেলে সামাদ পাটোয়ারী (৪) ও শ্যালক সাহেদ মজুমদার লিসান (২২)।

জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের বাসিন্দা উদয় পাটোয়ারী মালয়েশিয়ান এয়ারলাইন্সে চাকরি করেন। দীর্ঘদিনের কর্মব্যস্ততার কারণে স্বজনদের সঙ্গে দেখা হচ্ছিল না। তাই স্বজনদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন।

আরও জানা গেছে, মঙ্গলবার রাতে ঢাকার উত্তরার বাসা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন উদয় পাটোয়ারী, স্ত্রী ফারজানা মজুমদার লিজা, ছেলে সামাদ পাটোয়ারী (৪), শ্যালিকা ফারহানা মজুমদার টিজা ও শ্যালক শাহেদ মজুমদার লিশান (২২)। পথে চৌদ্দগ্রাম থেকে উদয়ের মা রুমি বেগম ও বোন সাদিয়া আক্তার পাটোয়ারী এবং ফালগুনকরা থেকে শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী গাড়িতে উঠেন। পথিমধ্যে বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হন।

উদয়ের শ্বশুর আবদুল মান্নান মজুমদার বলেন, মেয়ের জামাইয়ের উদ্যোগে পরিবারের সদস্যরা কক্সবাজারে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে চকরিয়ায় সড়ক দুর্ঘটনার খবর শুনেছি।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালীর ঢালা এলাকায় চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, তারা কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X