কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়ত পরিষদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি জানিয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আগামী ১৫ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের পূর্বপ্রস্তুতি ও সার্বিক কার্যক্রম তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) এবং আন্তর্জাতিক তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক।

নেতারা বলেন, কাদিয়ানী মতবাদ ইসলামের মৌলিক আকিদার পরিপন্থি। বিশ্বের বহু ইসলামী সংগঠন ও রাষ্ট্র তাদের অমুসলিম ঘোষণা করেছে। পাকিস্তান, সৌদি আরবসহ বিভিন্ন মুসলিম দেশ এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়নি—যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ন করছে।

তারা আরও বলেন, মির্যা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করা ইসলামের মৌলিক বিশ্বাস ‘খতমে নবুওয়ত’-এর পরিপন্থি। তাই বাংলাদেশেও কাদিয়ানীদের অমুসলিম হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে।

এ সময় তারা আগামী ১৫ নভেম্বরের আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে দেশবাসীকে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হওয়ার আহ্বান জানান।

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১০

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১১

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১২

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১৩

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৫

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৬

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৭

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৮

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৯

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

২০
X