কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেল বিশ্বের দীর্ঘতম কুকুর

বিশ্বের দীর্ঘতম কুকুর। ছবি : সংগৃহীত
বিশ্বের দীর্ঘতম কুকুর। ছবি : সংগৃহীত

বোন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে বিশ্বের দীর্ঘতম কুকুর জিউস। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, জিউসের উচ্চতা ছিল ৩ ফুট ৫ দশমিক ১৮ ইঞ্চি। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাস করত সে। গ্রেট ডেন জাতের কুকুরটি ২০২২ সালে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে ক্যানসার ধরা পড়ার পর প্রাণীটির সামনের ডান পা কেটে ফেলতে হয়। তবে অপারেশনের পর জিউসের নিউমোনিয়া ধরা পড়ে। ১২ সেপ্টেম্বর মৃত্যু হয় তার। তার বয়স ছিল ৩ বছর ১০ মাস।

কুকুরটির মালিক ব্রিটানি ডেভিস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দীর্ঘতম জীবিত কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেওয়া আমাদের প্রিয় কুকুর জিউসের মৃত্যুর খবর জানাচ্ছি। মঙ্গলবার সকালে অস্ত্রোপচার-পরবর্তী নিউমোনিয়ায় সে মারা যায়।

তিনি এটাও বলেন, জিউস তার কোলে মাথা রেখে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ডেভিস বলেন, জিউসের সঙ্গে কাটানো সময়টার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। সে আমাদের অনেক আনন্দ দিয়েছে। আমাদের পুরো পরিবার তার বিদায় গভীরভাবে অনুভব করব। আমরা এই সময়টায় আমাদের পাশে থাকা চমৎকার মানুষের কাছে অনেক কৃতজ্ঞ। সেরা চিকিৎসক ও নার্সরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালান। কিন্তু শেষ মুহূর্তে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১০

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১১

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১২

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৩

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৪

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৭

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৮

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৯

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

২০
X