কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৭ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

দাম কমেছে বলছেন ট্রাম্প, কিন্তু জীবনযাত্রার ব্যয়ে ক্ষুব্ধ মার্কিনিরা

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ বাড়লেও দাম কমানোর কৃতিত্ব নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৭ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে ম্যাকডোনাল্ডসের সমাবেশে তিনি বলেন, মার্কিন প্রশাসন মুদ্রাস্ফীতি ‘স্বাভাবিক’ মাত্রায় নিয়ে এসেছে। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, আমরা দাম বেশ নিচে নামিয়েছি। আরও কমাব। আমরা নিখুঁত অবস্থা চাই।

তিনি ডেমোক্র্যাটদের অর্থনৈতিক নীতিকে দোষারোপ করে দাবি করেন, ২০২৪ সালের আগে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছিল পুরো অগোছালো এবং আমেরিকানরা ভাগ্যবান যে তিনি নির্বাচিত হয়েছেন।

তবে জরিপ বলছে ভিন্ন কথা। এনবিসি নিউজের সাম্প্রতিক এক জরিপে ৬৬ শতাংশ আমেরিকান বলেছেন, জীবনযাত্রার ব্যয় কমাতে ট্রাম্প প্রত্যাশা পূরণে ব্যর্থ। ৬৩ শতাংশ মনে করেন, সমগ্র অর্থনীতিতেও তার পারফরম্যান্স হতাশাজনক।

সম্প্রতি বিভিন্ন অঙ্গরাজ্যের উপনির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পেছনেও এই মূল্য সংকটকেই দায়ী করছেন বিশ্লেষকরা।

মূল্য নিয়ন্ত্রণের চাপ মোকাবিলায় গত শুক্রবার ট্রাম্প ২০০ ধরনের খাদ্যপণ্যের আমদানি শুল্ক কমানোর নির্দেশনা সই করেছেন। এর মধ্যে রয়েছে গরুর মাংস, কলা, কফি ও কমলার রস। এছাড়া তিনি শুল্ক আয় থেকে ২ হাজার ডলারের রিবেট চেক দেওয়ার কথাও বলেছেন। বাড়তি চাপ কমাতে ৫০ বছরের মর্টগেজ চালুর কথাও তুলেছেন তিনি।

বাইডেন প্রশাসনের সময় ৯ দশমিক ১ শতাংশে পৌঁছানো মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমলেও এখনো ফেডারেল রিজার্ভের কাঙ্ক্ষিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। অক্টোবরে মুদ্রাস্ফীতি বেড়ে ৩ শতাংশে দাঁড়িয়েছে।

ম্যাকডোনাল্ডসের প্রতি নিজের ভালোবাসার কথা বারবার বলেছেন ট্রাম্প। বক্তৃতায় তিনি এই ফাস্টফুড চেইনকে তার অর্থনৈতিক পরিকল্পনার প্রতীক হিসেবে আখ্যা দিয়ে জানান। কোম্পানিটিকে কম দামে ‘এক্সট্রা ভ্যালু মিল’ ফিরিয়ে আনার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

ট্রাম্প বলেন, আমরা যখন দেশের দাম কমানোর জন্য লড়ছি, তখন ম্যাকডোনাল্ডস আমাদের সেরা সহযোগী।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X