বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। সোমবার (১ ডিসেম্বর) ব্রেন্ট ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ১.০১ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.৩৯ ডলারে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেলের দাম বেড়ে হয়েছে ৫৯.৫৫ ডলার।

দামের এই উত্থানের কারণ হিসেবে বিশেষজ্ঞরা কয়েকটি বড় ঘটনা তুলে ধরছেন। প্রথমত, ওপেক প্লাস সদস্যরা উৎপাদন অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। এতে সরবরাহ হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমেছে। দ্বিতীয়ত, কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম একটি বড় ড্রোন হামলার পর রপ্তানি বন্ধ করে দিয়েছে। এ পাইপলাইনটি বিশ্বের মোট সরবরাহের প্রায় ১ শতাংশ পরিচালনা করে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা নতুন করে জ্বালানি তেলের বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেন, ভেনেজুয়েলার আকাশসীমা ‘বন্ধ’ হিসেবে বিবেচনা করা উচিত। এতে ভবিষ্যতে সামরিক উত্তেজনা বা নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে বাজারে আলোচনা শুরু হয়েছে। যদিও পরে তিনি বলেন, এ নিয়ে অত কিছু ভাবার নেই।

ইউক্রেনও রাশিয়ার জ্বালানি তেল স্থাপনায় আক্রমণ জোরদার করেছে। রাশিয়ার ব্ল্যাক সি অঞ্চলের একটি টার্মিনালে ড্রোন হামলায় পাইপলাইনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ইউক্রেন জানিয়েছে, তারা রোস্তভ অঞ্চলে রাশিয়ার একটি জ্বালানি তেল শোধনাগার ও সামরিক বিমান কারখানায় আঘাত হেনেছে।

ইউরোপেও অনিশ্চয়তা বাড়ছে। রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আশা কিছুটা ক্ষীণ হওয়ায়, বাজারে ফের সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

সব মিলিয়ে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X