কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১১:৪৫ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার সঙ্গে প্রাক্তনের সফর বাতিলে বিমানে বোমা রাখার নাটক!

ড্যানিয়েলা কার্বোন
ড্যানিয়েলা কার্বোন

বুয়েনস আইরেস থেকে মিয়ামির পথে রওনা হওয়ার কথা ছিল বিমানটির। কিন্তু বিধি বাম। হঠাৎ ফ্লাইটে শোনা গেল অশনি সংকেত। জানা গেল, একটি-দুইটি নয় তিনটি বোমা রয়েছে ওই ফ্লাইটে!

একটি অডিও বার্তা এলো ফ্লাইটের এক কর্মীর কাছে। সেখানে বলা হয়, ‘ক্যাপ্টেনকে জানান, মিয়ামি ফ্লাইটে তিনটি বোমা রেখেছি আমরা। বিমানে দ্রুত তল্লাশি চালান! কারণ এটা হাজার হাজার টুকরো হয়ে যাবে।’

এমন ভীতিকর সতর্কতা পেয়ে বুয়েনস আইরেসের ইজিজা বিমানবন্দরেই ক্রুরসহ ২৭০ যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। এরপর খবর দেওয়া হয় বোমা স্কোয়াডকে। কিন্তু বহু খোঁজার পরও বোমা জাতীয় কিছুই মিলল না। পরে জানা গেল এটি পুরোটাই ছিল একটি সাজানো নাটক বা প্রতারণা।

প্রথমে বোঝা যাচ্ছিল না কে বা কারা এমন কাজ করতে পারে। পরে ফ্লাইটের একজন অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল সত্য।

ড্যানিয়েলা কার্বন নামের ওই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জানান, বিমানে যাত্রীদের ভেতর একজন ছিলেন তার সাবেক প্রেমিক। প্রেমিকা নিয়ে সে মিয়ামিতে ছুটি কাটাতে যাচ্ছিল। কিন্তু বিষয়টি সহ্য হয়নি ড্যানিয়েলো কার্বনের। সে ঈর্ষান্বিত হয়ে তার কন্যাসন্তানের ফোন থেকে ভুয়া সতর্কবার্তা ছড়িয়ে যাত্রা বাতিল করেন।

ড্যানিয়েলা কার্বোনকে মঙ্গলবার বুয়েনস আইরেসের একটি আদালতে তোলা হয়। জনসাধারণকে ভয় দেখানো এবং সরকারি পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। এ ধরনের ইয়ার্কির জন্য, বিমান সংস্থাটির আনুমানিক ১০ লাখ ডলার ক্ষতি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X