কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ নিয়ে বাগবিতণ্ডায় বিছানাতেই স্বামীকে গুলি

ক্রিস্টিনা পাসকুয়ালেটো। ছবি : সংগৃহীত
ক্রিস্টিনা পাসকুয়ালেটো। ছবি : সংগৃহীত

স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরেই আলাদা থাকেন ক্রিস্টিনা পাসকুয়ালেটো। এমন সম্পর্কের মধ্যে একদিন রাতে স্বামীর বাসায় যান তিনি। আলাপ করেন বিবাহবিচ্ছেদ নিয়ে। এ নিয়ে মতবিরোধ থাকায় বাগবিতণ্ডায় জড়ান তারা। একপর্যায়ে বিছানায় স্বামীকে গুলি করেন তিনি।

গত ২০ সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের প্রেসকট এলাকায় এ ঘটনা ঘটে বলে আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ক্রিস্টিনা পাসকুয়ালেটোর বয়স ৬২ বছর। তার বিরুদ্ধে উত্তেজিত হয়ে হামলা, চুরি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

প্রেসকট পুলিশ বিভাগ জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর মধ্যরাতে প্রেসকটের পুরোনো বাড়িতে যান ক্রিস্টিনা। সেখানে তার স্বামী জন পাসকুয়ালেটো একাই থাকেন। বাড়িতে গিয়ে বিচ্ছেদ নিয়ে ৮০ বছর বয়সী জনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি।

পুলিশকে ক্রিস্টিনা জানান, জন চাইলেও তিনি বিবাহবিচ্ছেদ চাননি। এ নিয়ে কথাবার্তার একপর্যায়ে তিনি জনকে গুলি করেন। ওই সময় জন বিছানায় ছিলেন।

গুলিবিদ্ধ হওয়ার পর ক্রিস্টিনার সঙ্গে ধস্তাধস্তি করে বাড়ি থেকে পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেন জন। সেখান থেকেই পুলিশের কাছে ফোন করেন তিনি।

পুলিশ বলছে, জনের বুকে গুলি লেগেছে। প্রথমে তাকে পাশের একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ফিনিক্স এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, জন তাদের জানিয়েছে; তার স্ত্রী তার বেশ কয়েকটি চেক চুরি করে নিয়ে গেছে। এরপর তার স্বাক্ষর জাল করে ১০ হাজার মার্কিন ডলার উত্তোলন করেছে। জনের এমন অভিযোগের পর ক্রিস্টিনার ব্যাগ থেকে একটি ডিপোজিট স্লিপ উদ্ধার করে পুলিশ। তিনি নিজেও পুলিশের কাছে চুরি ও চেক জালিয়াতির কথা স্বীকার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে বসে বিশ্বকাপ দেখতে একজন দর্শকের কত খরচ হচ্ছে?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১০

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১১

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১২

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৩

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

১৪

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১৫

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১৬

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৭

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৮

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৯

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০
X