শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসে গুলির ঘটনায় বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে শনিবার (২৫ এপ্রিল) রাতে গুলির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। খবর বিবিসির।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং উপস্থিত সবাই নিরাপদ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, এই বিরক্তিকর ঘটনায় যারা আতঙ্কিত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ টুইটারে লিখেছেন, গত রাতে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে চালানো সশস্ত্র হামলা অগ্রহণযোগ্য। গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। আমি ডোনাল্ড ট্রাম্পের প্রতি আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এই ঘটনায় আমি হতবাক হয়েছি।গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা সংবাদপত্রের স্বাধীনতার ওপর যেকোনো আক্রমণের কঠোরতম নিন্দা জানাচ্ছি। স্বস্তির বিষয় যে মার্কিন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং উপস্থিত সকলেই নিরাপদে আছেন।

সবাই নিরাপদ থাকার খবরে সন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি বলেন, আমরা সিক্রেট সার্ভিস এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজের প্রশংসা করি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং উপস্থিত সবার প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। তিনি বলেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হামলা তীব্র নিন্দা জানিয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত সবার মঙ্গল কামনা করেন।

হোয়াইট হাউজ করেসপনডেন্টদের নৈশভোজে এমন গুলির ঘটনায় গভীরভাবে স্তম্ভিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি এবং ভাইস-প্রেসিডেন্টের নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করেছেন ।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, সহিংসতা কখনোই কোনো পথ হতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প

সড়কপথে বেনাপোল হয়ে আজ ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই : মান্না 

১০

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

১১

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

১২

সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৩

ভৈরব থানার ওসি প্রত্যাহার

১৪

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১৫

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

১৬

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

১৭

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

১৮

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

১৯

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

২০
X