কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

এবার বৈশ্বিক সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজার স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিজ নাগরিকদের জন্য বৈশ্বিক সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই সতর্কতা জারি করে দেশটি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা, মার্কিন নাগরিক এবং স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, বিক্ষোভ বা সহিংস কর্মকাণ্ডের সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় নাগরিকদের জন্য এই বৈশ্বিক সতর্কতা জারি করা হয়েছে।

বিদেশে মার্কিন নাগরিকদের ‘অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার’ পরামর্শ দেওয়া হচ্ছে বলে ওয়েবসাইটে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

এর আগে সবশেষ আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরিকে মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা হত্যা করার পর ২০২২ সালের আগস্টে এমন সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

হামাসের সাথে যুদ্ধ চালিয়ে যেতে আরব বিশ্বের অন্যতম মিত্র ইসরায়েলে সাঁজোয়া যানের বিশাল চালান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মার্কিন সাঁজোয়া যানের চালান ইসরায়েলে পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পাঠানো যানবাহন ‘যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত যানবাহন প্রতিস্থাপনের জন্য (ইসরায়েলি সেনাবাহিনীতে) স্থানান্তর করা হচ্ছে।’

হামাসের সাথে ইসরায়েলের তীব্র যুদ্ধের মাঝে ইসরায়েলে সামরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের অন্যতম মিত্র ইসরায়েলে যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক সহায়তার পরিমাণ গড়ে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। টানা ১২তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে ভারী হচ্ছে নিহতের পাল্লা। এ পর্যন্ত হামলায় নিহত হয়েছেন ৩৭০০ মানুষের বেশি।বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সময় আতহ হয়েছেন আরও অন্তত ১২ হাজার ৪৯৩ জন ফিলিস্তিনি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১ হাজার ৫২৪ জন শিশু রয়েছে। এ ছাড়া ১০০০ নারী ও ১২০ জন বৃদ্ধ নিহত হয়েছেন।

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতদের তিন ভাগের এক ভাগ শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

আখাউড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১০

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১১

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১২

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৩

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৪

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৬

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৭

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৮

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৯

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

২০
X