কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১১:১৫ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

লেবানন থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ!

১৯ অক্টোবর, কিরিয়াত সোমা, ইসরায়েল। ছবি: টাইমস অব ইসরায়েল।
১৯ অক্টোবর, কিরিয়াত সোমা, ইসরায়েল। ছবি: টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের উত্তরাঞ্চলে বৃষ্টির মতো রকেট বর্ষণ করেছে হামাস। অবস্থা এতটাই বেগতিক যে এতে করে নতুন করে ইসরায়েলের উত্তরাঞ্চলে যুদ্ধের একটি ফ্রন্ট চালু হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে এসব হামলা করা হয়। আইডিএফ জানায়, এসময় লেবানন থেকে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহর ও এর কাছাকাছি সীমান্ত এলাকায় প্রায় ২০টি রকেট ছোড়া হয়েছে।

এসময় ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের নাহারিয়া ও কিরিয়াত সোমাতে ৯০ হাজার মানুষের বসবাস। এসব এলাকাতেই রকেট হামলা চালানো হয়। এসব হামলার দায় স্বীকার করেছে হামাস।

কিরিয়াত সোমাতে একটি বাসায় রকেট হামলা চালনা করা হয়। এসময় ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস গণমাধ্যমকে জানায়, বিস্ফোরণে ৩ হতাহতকে হাসপাতালে পাঠানো হয়। তাদের ভেতর ৭৫ বছর বয়সী এক নাগরিকও ছিলেন, যার মাথায় গভীর আঘাত রয়েছে। আহতদের ভেতর ৫ বছর বয়সী এক শিশুও রয়েছে।

এছাড়া ইসরায়েলি সীমান্ত চৌকি ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এসব এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে হামাস ও ইরান সমর্থিত হিজবুল্লাহর যুদ্ধ চলছে। এসব হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি আহতের খবর পাওয়া যায়।

এদিকে টানা ১২তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এতে ভারী হচ্ছে নিহতের পাল্লা। এ পর্যন্ত হামলায় নিহত হয়েছেন ৩৭০০ মানুষের বেশি।বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে ফিলিস্তিনের ৩ হাজার ৭৮৫ জন মানুষ নিহত হয়েছেন। এ সময় আতহ হয়েছেন আরও অন্তত ১২ হাজার ৪৯৩ জন ফিলিস্তিনি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১ হাজার ৫২৪ জন শিশু রয়েছে। এ ছাড়া ১০০০ নারী ও ১২০ জন বৃদ্ধ নিহত হয়েছেন।

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে। অন্যদিকে ফিলিস্তিনের বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইসরায়েলের হামলায় নিহতদের তিন ভাগের এক ভাগ শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X