কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ল্যাবে তৈরি মাংস মিলবে যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ল্যাবে উৎপাদিত মাংস বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। আপসাইড ফুডস এবং গুড মিট নামের দুটি কোম্পানিকে গতকাল বুধবার এ অনুমোদন দেয় দেশটির কৃষি বিভাগ। সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে আজ বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে এ দুই কোম্পানির ল্যাব-উৎপাদিত মাংসকে নিরাপদ বলে জানায় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

এ অনুমোদনের ফলে স্বপ্ন সত্যি হয়েছে বলে জানিয়েছেন আপসাইড ফুডস-এর সিইও এবং প্রতিষ্ঠাতা উমা ভ্যালেটি। তিনি জানান, এমন সিদ্ধান্ত নতুন যুগের সূচনা করবে।

ভ্যালেটি এক বিবৃতিতে বলেছেন, ‘এ অনুমোদনের ফলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের টেবিলের খাবারের স্বাদে পরিবর্তন আসবে। খাবার বেছে নেওয়ার ক্ষেত্রে এবং প্রাণীর জীবন রক্ষার জন্য এটি বড় পদক্ষেপ।’

ল্যাবে তৈরি মাংসে মূলত প্রাণীজ প্রোটিন থাকে। তবে এ জন্য পশু হত্যা করতে হয় না। এটি তৈরিতে জীবন্ত প্রাণী বা নিষিক্ত ডিম্বানু থেকে কোষ সংগ্রহ করে সেল ব্যাঙ্ক তৈরি করতে হয়। এরপর কোষগুলোকে স্টিলের ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। এরপর পুষ্টি সরবরাহ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X