কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটির উদ্ভাবক ওপেনএআইয়ের সিইও চাকরিচ্যুত

স্যাম অল্টম্যান। ছবি : সংগৃহীত
স্যাম অল্টম্যান। ছবি : সংগৃহীত

আলোচিত চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করা হয়েছে। তার স্থলে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মীরা মুরাতিকে নিয়োগ দিয়েছেন ওপেনএআইয়ের পরিচালা পর্ষদ। শনিবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

৩৮ বছর বয়সী স্যাম যুক্তরাষ্ট্রের মিসৌরিতে জন্মগ্রহণ করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। কয়েক বছর আগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিলিয়ন ডলারের সহায়তায় চ্যাটজিপিটি বাজারে এনে বেশ সুনাম অর্জন করে স্যামের ওপেনএআই।

এক বিবৃতিতে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ জানিয়েছে, যথাযথ পর্যালোচনা প্রক্রিয়া মেনেই স্যামকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি (স্যাম) পরিচালনা পর্ষদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ করছিলেন না। ফলে প্রতিষ্ঠান পরিচালনায় পর্ষদের সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছিল।

ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের এমন সিদ্ধন্তের পর এক এক্সবার্তায় স্যাম বলেন, ওপেনএআইয়ে আমার সময়টা বেশ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে এটা আমার জন্য পরিবর্তন বয়ে নিয়ে এসেছে। আশার কথা হলো বিশ্বেও এটি পরিবর্তন এনেছে। এমন ধরনের প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমার বেশ ভালো লেগেছে।

অন্যদিকে ওপেনএআইয়ের নতুন সিইও হিসেবে দায়িত্ব নেওয়া মীরা মুরাতি এর আগে মার্কিন ধনকুবের ইলন মাস্কের টেসলায় কাজ করেছেন। এরপর ২০১৮ সালে ওপেনএআইয়ে যোগদান করেন। পরে তিনি প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হন। তিনি চ্যাটজিপিটিসহসহ প্রতিষ্ঠানটির পণ্য উদ্বোধন বিভাগের তদারকি করেছেন।

দায়িত্ব নেওয়ার পরই মীরা মুরাতি নিজের সহকর্মীদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, মাইক্রোসফট ও অন্যান্য অংশীদারদের সঙ্গে ওপেনএআইয়ের সম্পর্ক স্থিতিশীল রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১২

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৩

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৪

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৫

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৬

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৭

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৮

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৯

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

২০
X