কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৭ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে বাইডেনের প্রস্তাবিত চুক্তি ছুড়ে ফেলবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টে ও বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হলে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি থেকে সরে আসবেন তিনি। শনিবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেছেন তিনি। খবর রয়টার্সের।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি দেশের সঙ্গে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) চুক্তি স্বাক্ষর নিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন বাইডেন। মূলত এই অঞ্চলে চীনের বাণিজ্যিক প্রভাব মোকাবিলায় এই চুক্তির পথে হাঁটছে বাইডেন প্রশাসন। তবে সম্প্রতি ভিয়েতনাম, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ শ্রম অধিকার ও পরিবশে নিয়ে শক্তিশালী প্রতিশ্রুতি দিতে অস্বীকার করায় এই চুক্তি কিছুটা হোঁচট খেয়েছে। এরপরও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ছিল এবারের এপেক সম্মেলণে এই চুক্তি স্বাক্ষরিত হবে। তবে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অর্থনীতি বিশেষজ্ঞরা।

এর আগের বার দায়িত্ব নেওয়ার পরই ২০১৭ সালে এসব দেশের সঙ্গে করা মার্কিন সরকারের ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। নতুন এই চুক্তিকেও দ্বিতীয় টিপিপি চুক্তি বলে অবহিত করেছেন তিনি। একই সঙ্গে এবার নির্বাচিত হয়ে হোয়াইট হাউসে ফিরলে নতুন এই চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে আসবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, পরবর্তী সরকার এলে বাইডেনের টিপিপি টু পরিকল্পনা প্রথম দিনেই শেষ হয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X