কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কত বেতন পান জো বাইডেন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

কত বেতন পান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন? সুপার পাওয়ার তকমা নিয়ে যে রাষ্ট্রটি বিশ্বের তাবত দেশগুলোর ওপর ছড়ি ঘোরায়, সেই দেশটির সর্বেসর্বার দায়িত্ব পালন করে রাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়ই মোটা বেতন পেয়ে থাকেন প্রেসিডেন্ট। অন্তত এমনটিই ধারণা করে থাকেন কৌতূহলী সবাই।

সম্প্রতি জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের আয়কর রিটার্ন থেকে পাওয়া গেছে এসব প্রশ্নের উত্তর। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের সামনে স্বচ্ছতা বজায় রাখার জন্য ২৫ বছরের আয়কর রিটার্ন প্রকাশ করেছেন জো বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ফাঁকি নিয়ে আলোচনা-সমালোচনার পর এমন পদক্ষেপ নিলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এমন উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে আমেরিকার সাধারণ জনগণের মধ্যে। আয়কর রিটার্নে দেওয়া তথ্যানুযায়ী, আগের বছরের তুলনায় ২০২২ সালে বাইডেন দম্পতির আয় কমেছে ৩০ হাজার ডলার। গত বছর মোট ৫ লাখ ৭৯ হাজার ৫১৪ ডলার আয় করেছেন জো ও জিল বাইডেন। বাইডেন দম্পতির বার্ষিক আয়ের বেশির ভাগ এসেছে প্রেসিডেন্ট হিসেবে পাওয়া জো বাইডেনের বেতন থেকেই। মার্কিন জনগণের অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিনিময়ে প্রতিবছর চার লাখ ডলার বেতন পান বাইডেন। তার এ বেতন নির্ধারণ করে দিয়েছে মার্কিন কংগ্রেস। তবে প্রেসিডেন্ট হলেও আয়ের একটি অংশ আয়কর হিসেবে দিয়ে দিতে হয় তাকেও। গত বছর আয়ের ২৩ দশমিক ৮ শতাংশ কেন্দ্রীয় সরকারকে দিয়েছেন বাইডেন দম্পতি। এ ছাড়া নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ারে ২৯ হাজার ২৩ ডলার আয়কর দিয়েছেন তারা। এর মধ্যে জিল বাইডেন আয়কর দিয়েছেন ৩ হাজার ১৩৯ ডলার। ফার্স্ট লেডি জিল বাইডেন শিক্ষকতা করেন আমেরিকার নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজে। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের মধ্যে জিলই প্রথম ব্যক্তি, যিনি হোয়াইট হাউসে আসার পরও চাকরি করছেন। কলেজে পড়িয়ে তিনি বছরে বেতন পান ৮২ হাজার ৩৩৫ ডলার। এ ছাড়া গেল বছর দাতব্য কাজে ২০ হাজার ডলারেরও বেশি দান করেছেন বাইডেন দম্পতি। এর মধ্যে বাউ বাইডেন ফাউন্ডেশনেই দান করেছেন পাঁচ হাজার ডলার তারা। বাউ বাইডেন হচ্ছেন এই দম্পতির ছেলে। ২০১৫ সালে ক্যান্সারে মারা যান বাউ। প্রেসিডেন্ট হিসেবে বছরে চার লাখ ডলার বেতন খুব বড় একটি অঙ্ক নয়। আমেরিকায় এমন লাখো মানুষ আছেন, বছরে যিনি প্রেসিডেন্টের চেয়েও বেশি আয় করেন। তবে বেতনের পাশাপাশি ক্ষমতা, প্রভাব এবং আভিজাত্যে পরিপূর্ণ যে জীবন ভোগ করেন মার্কিন প্রেসিডেন্টরা, নিশ্চিতভাবেই তা অনেকের কাছে কল্পনার বাইরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

নদী-খাল-বিলে চায়না দুয়ারীর দৌরাত্ম্য, হুমকির মুখে দেশীয় মাছ

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে প্রবৃদ্ধিমুখী বাজেট: ডিসিসিআই

রাস্তার ওপর ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল হবিগঞ্জবাসী

বিএনপির মিছিলে হামলা, ছাত্রশিবির নেতা গ্রেপ্তার

সংসদে বাজেট পাস, রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

১০

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

১১

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

১২

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

১৩

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

১৪

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

১৫

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

১৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১৭

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১৮

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১৯

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

২০
X