কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তদন্তের নির্দেশ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (০৫ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, বাইডেনের সহযোগীরা তার ‘মানসিক অবস্থার অবনতি’ হলে তা গোপন করেছেন। এছাড়া তিনি নথিতে স্বাক্ষরের জন্য অটোপেন (যান্ত্রিক কলম) ব্যবহার করেছেন বলেও সন্দেহ করেন ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউস থেকে এক প্রেসিডেনশিয়াল মেমোরান্ডামের মাধ্যমে এই তদন্তের ঘোষণা দেওয়া হয়েছে। এতে ট্রাম্প তার হোয়াইট হাউস কাউন্সেল ডেভিড ওয়ারিংটন এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে এ সংক্রান্ত নির্দেশনা দেন। নির্দেশনায় বলা হয়, তারা খতিয়ে দেখেন বাইডেনের মানসিক অবস্থা নিয়ে জনগণকে বিভ্রান্ত করার কোনো ষড়যন্ত্র হয়েছিল কি না এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব পালনে সংবিধান লঙ্ঘিত হয়েছে কি না।

ট্রাম্পের অভিযোগ, বাইডেনের সহযোগীরা ‘অটোপেন’ ব্যবহার করে হাজার হাজার নথিতে তার স্বাক্ষর জালিয়াতি করেছেন এবং এভাবে গোপনে রাষ্ট্রক্ষমতা পরিচালনা করেছেন। মেমোরান্ডামে এই ঘটনাকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বিপজ্জনক ও ভয়ানক ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

এদিকে নিজের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলোকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ট্রাম্পের এই দাবিগুলো ধনীদের জন্য কর ছাড় বাড়ানোর একটি বিল থেকে মনোযোগ সরানোর কৌশল।

৮২ বছর বয়সী বাইডেন এক বিবৃতিতে বলেন, আমি স্পষ্ট করে বলছি : আমার রাষ্ট্রপতিত্বকালে আমিই সিদ্ধান্ত নিয়েছি। ক্ষমা, নির্বাহী আদেশ, আইন ও ঘোষণা সম্পর্কিত সিদ্ধান্ত আমিই নিয়েছি। আমি এটা করিনি বলে যে কোনো ইঙ্গিত হাস্যকর এবং মিথ্যা।

তার সহযোগীরা জানিয়েছেন, যান্ত্রিক কলম ব্যবহার করে রাষ্ট্রপতির নথিতে স্বাক্ষর করা একটি প্রতিষ্ঠিত আইনি প্রথা। বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সির (এপি) প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিচার বিভাগ কয়েক দশক ধরে আইন ও ক্ষমার জন্য অটোপেন ব্যবহারকে স্বীকৃতি দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দার 'বিউটিকুইন' শাবানা, আজও দর্শকের হৃদয়ের 'রানি'

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১০

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১১

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১২

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৩

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৪

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৫

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৭

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

২০
X