কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদায় নিয়ে স্ত্রীসহ কোথায় গেলেন বাইডেন?

হেলিকপ্টারে ক্যাপিটল হিল ছাড়েন বাইডেন। ছবি : সংগৃহীত
হেলিকপ্টারে ক্যাপিটল হিল ছাড়েন বাইডেন। ছবি : সংগৃহীত

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথের মাধ্যমে জো বাইডেনের শাসনামলের সমাপ্তি হয়েছে। নিজের উত্তরসূরি এসে যাওয়ায় স্ত্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে ক্যাপিটল হিল ছেড়েছেন তিনি।

সংবাদমাধ্যম এনবিসি নিউইয়র্কের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চার বছর দায়িত্ব পালনের পর সোমবার ক্যাপিটল থেকে বিদায় নেন বাইডেন। ট্রাম্পের শপথের পর তিনি হেলিকপ্টারে করে বিদায় নিয়েছেন।

এনবিসি নিউইয়র্ক জানিয়েছে, হেলিকপ্টারে করে প্রথমে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুস সামরিক ঘাঁটিতে যান বাইডেন। সেখান থেকে একটি বিশেষ বিমানে তার ক্যালিফোর্নিয়ার বারবারা কাউন্টির সান্তা ওয়াইনেজে পৌঁছানোর কথা রয়েছে। এলাকাটিতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়েকদিন ব্যক্তিগত সময় কাটাবেন বাইডেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সান্তা ওয়াইনেজের একটি ব্যক্তিগত বাড়িতে বাইডেন দম্পতি অবস্থান করবেন। তবে তাদের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। তাদের ভবিষ্যৎ পরিবকল্পনা এখনো স্পষ্ট নয়। তারা ডেলাওয়ারের রেহোবেথ সৈকত বা উইমিংটনে নিজস্ব বাড়িতে ফিরতে পারে।

১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টদের হেলিকপ্টারে বিদায় জানানোর রীতি শুরু হয়। এর আগে প্রেসিডেন্টরা ট্রেনে করে ওয়াশিংটন ডিসি ছেড়ে যেতেন। সেই ঐতিহ্যের অংশ হিসেবে হেলিকপ্টারে রাজধানী ত্যাগ করেন বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১০

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১১

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১২

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৩

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৪

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৫

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৬

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৭

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৮

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৯

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

২০
X