কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৯:০৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারত রাশিয়ার তেল কিনলে আপত্তি নেই যুক্তরাষ্ট্রের 

সমুদ্রপথে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানি দশগুণ বৃদ্ধি পেয়েছে। ছবি : আরটি
সমুদ্রপথে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানি দশগুণ বৃদ্ধি পেয়েছে। ছবি : আরটি

রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আশা করে, পশ্চিমা বন্ধু রাষ্ট্রগুলোর বেঁধে দেওয়া মূল্যেই তেল বিক্রি করে ভারত মুনাফা অর্জন করবে।

গেল সপ্তাহে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে কিরবি বলেন, ‘তেল কেনা নিয়ে ভারত তাদের নিজস্ব সিদ্ধান্ত নেবে। আমরা আশা করি, তারা রাশিয়ার কাছ থেকে যেভাবে তেল কিনে আসছে সেভাবেই অথবা তার চেয়ে কম মূল্যে তেল কিনবে।’ খবর আরটির।

ইউক্রেন যুদ্ধের পর থেকে নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে কীভাবে মস্কোর তেল বিক্রি থেকে মুনাফা কমানো যায়। ডিসেম্বরে ইইউ এবং জি-সেভেনভুক্ত দেশগুলো একত্র হয়ে সমুদ্রপথে ব্যারেলপ্রতি ৬০ ডলারের বেশি দামি রাশিয়ান তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। পরবর্তীতে ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে নিষেধাজ্ঞা আরও কঠিন হয়। এ সময় প্রায় সবধরনের রাশিয়ান তেলজাত পণ্য এবং পেট্রোলিয়াম সামগ্রী রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এমন নিষেধাজ্ঞায় পড়ে মস্কো বেশিরভাগ তেল এশিয়ার দিকে রপ্তানি শুরু করে। এই দেশগুলোর মধ্যে চীন ও ভারত অন্যতম। রাশিয়াকে পশ্চিমী অর্থনৈতিক ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার পর ডলার বাদে অন্যান্য মুদ্রার মাধ্যমে এসব লেনদেন হয়।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাপ ঠেকিয়ে নিষেধাজ্ঞার হাত থেকে রেহাই পেয়েছে ভারত। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর জাতিসংঘে এর জন্য রাশিয়াকে দায়ী করা থেকেও বিরত ছিল ভারত।

পশ্চিমা নিষেধাজ্ঞার পর থেকে বিশ্বে তেল কেনায় তৃতীয় অবস্থানে থাকা ভারত রাশিয়ার কাছ থেকে ব্যাপকহারে তেল আমদানি শুরু করে। মার্চের ৩১ তারিখে শেষ হওয়া অর্থনৈতিক বছরের হিসাব অনুযায়ী, সমুদ্রপথে রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানি দশগুণ বৃদ্ধি পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X