কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন যুদ্ধ থামাতে হোয়াইট হাউসের সামনে আমরণ অনশন

ছবি : ‍সংগৃহীত
ছবি : ‍সংগৃহীত

এবার গাজা উপত্যকায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের দাবিতে হোয়াইট হাউসের সামনে আমরণ অনশন শুরু করেছেন একদল অধিকারকর্মী। এসব অধিকার কর্মীদের ভেতরে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য জোহরান মামদানিও রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থায়ী যুদ্ধবিরতির তাগিদে ইসরায়েলের ওপর যেন চাপ প্রয়োগ করেন সে দাবি জানিয়েছেন প্রতিবাদকারীরা। মঙ্গলবার তারা বলেন, আমেরিকা ইসরাইলকে হামলার সুযোগ করে দিচ্ছে।

হোয়াইট হাউসের দুয়ারে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের বক্তব্য তুলে ধরেন। এ সময় তারা ফিলিস্তিন যুদ্ধ নিয়ে অবস্থানের কারণে বাইডেন প্রশাসনের নেতৃস্থানীয় কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেন তারা।

এদিকে অক্টোবরের ৭ তারিখ হামাসের হামলার সময় অপহৃত আরও ১২ বন্দিকে মঙ্গলবার ছেড়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ সময় ৩০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এটি ছিল পঞ্চম বন্দি বিনিময়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার ১০ ইসরাইলি এবং ২ থাই নাগরিককে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস।

চলমান পরিস্থিতিতে গাজায় অবস্থানরত ফিলিস্তিনিরা আশা করছেন ইজরায়েল-হামাস যুদ্ধবিরোধী আরও বাড়বে। কারণ, ইজরায়েলি বোমা হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করার জন্য প্রচুর পরিমাণে ত্রাণ প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X