কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ এএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনই করতেন না, যদি…

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

আগামী বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নভেম্বর এই ভোটের মাধ্যমে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। এটা প্রায় নিশ্চিত, এবারের নির্বাচনেও জো বাইডেন-ড্রোনাল্ড ট্রাম্পের দ্বৈরথ দেখবে বিশ্ব। এবার এই নির্বাচন দাঁড়ানো নিয়ে নতুন তথ্য দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ট্রাম্প যদি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা না দিতেন তাহলে তিনি নিজেও পুনরায় নির্বাচন করার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন না।

গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টনে নির্বাচনী তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন বাইডেন। খবর সিএনএনের।

ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের উদ্দেশে বাইডেন বলেন, যদি ট্রাম্প না দাঁড়াতেন, আমি নিশ্চিত নই যে আমিও দাঁড়াতাম। কেননা ডেমোক্র্যাটরা তাকে (ট্রাম্প) জিততে দিতে পারে না।

২০২৪ সালের প্রেসিসেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে এখন পর্যন্ত বাইডেন যে মন্তব্য করেছেন এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সিএনএন। তবে বাইডেনের এমন মন্তব্যে অবাকই হয়েছেন তার নির্বাচনী প্রচারের সঙ্গে যুক্ত কর্মকর্তা ও উপদেষ্টারা। এমনকি কিছুক্ষণ পর এ মন্তব্য থেকে নিজেই সরে আসেন বাইডেন।

ট্রাম্প না দাঁড়ালে তিনি নির্বাচন করবেন কি না, সাংবাদিকরা এমন প্রশ্ন করলে বাইডেন বলেন, আমি তাই আশা করি। কিন্তু দেখুন, তিনি নির্বাচন করছেন এবং আমাকেও করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

১০

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

১১

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১২

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১৩

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৪

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৫

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৭

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৮

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৯

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

২০
X