কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে নির্বাচন থেকে নিষিদ্ধ করলেন আদালত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলায় উসকানি দেওয়ার দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডোর ভোটে অংশ নিতে পারবেন না। স্থানীয় সময় মঙ্গলবার এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে ট্রাম্পকে এই রাজ্য নির্বাচনে নিষিদ্ধ করেছেন কলোরাডোর সর্বোচ্চ আদালত। তবে কলোরাডোর আদালতের এই রায়ের বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়েছেন ট্রাম্প। খবর রয়টার্সের।

মঙ্গলবার কলোরাডো সুপ্রিম কোর্টে ৪-৩ ভোটে ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দিয়েছেন জুরি বোর্ড। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট প্রার্থী যিনি হোয়াইট হাউসের দৌড়ে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর ৩ নম্বর ধারা ব্যবহার করে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, অভ্যুত্থান বা বিদ্রোহে জড়িত কেউ যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরে বসতে পারবে না।

আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারকরা বলেছেন, আমরা হালকাভাবে এই সিদ্ধান্তে নিইনি। আমাদের সামনে উপস্থাপন করা প্রশ্নের গভীরতা ও ওজন সম্পর্কে আমরা সচেতন। একইভাবে ভয় বা অনুগ্রহ ছাড়া এবং জন প্রতিক্রিয়ায় প্রভাবিত না হয়ে আইন প্রয়োগের জন্য আমাদের দায়িত্বও সম্পর্কে সচেতন।

আদালতের এই রায় শুধু আগামী ৫ মার্চ কলোরাডোর রিপাবলিকান প্রাইমারি নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এই রায় আগামী ৫ নভেম্বরের মার্কিন সাধারণ নির্বাচনে দেশের অন্যান্য রাজ্যের ভোটারদের ওপর প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা।

অবশ্য এই রায়ের বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়েছেন ট্রাম্প। কলোরাডো আদালতও বলেছে, তারা ট্রাম্পকে আপিলের অনুমতি দেবে। এ জন্য ২০২৪ সালের ৪ জানুয়ারি পর্যন্ত এই রায় কার্যকর হবে না।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলা করেছিল ট্রাম্প সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। এ হামলায় সমর্থকদের উসকানি দেওয়ায় ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করতে আদালতে মামলা করেছিল কলোরাডো ভোটারদের একটি সংগঠন। তাদের সহায়তা করেছে ওয়াশিংটনের সিটিজেনস ফর রেসপন্সিবিলিটি অ্যান্ড এথিক্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X