কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলাল ২০ দেশ

পুরোনো ছবি
পুরোনো ছবি

লোহিত সাগর দিয়ে চলালচলকারী বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীদের হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক নৌজোট গঠনের কথা আগেই জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন নেতৃত্বাধীন এই জোটে যোগ দিতে ২০টির বেশি সম্মতি দিয়েছে। যদিও প্রথম দিকে ১০টি দেশের যোগ দেওয়ার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে অপারেশন সমৃদ্ধি গার্ডিয়ান নামে এই নৌজোট গঠনের কথা জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তখন যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশের নাম ঘোষণা করেন তিনি। এসব দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন।

নতুন করে আরও বেশ কয়েকটি দেশের যোগদানের কথা জানালেও গ্রিস ও অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো দেশের নাম প্রকাশ করেনি পেন্টাগন। নাম প্রকাশ না করা দেশের সংখ্যা অন্তত আটটি। রাজনৈতিকভাবে জোটটি সংবেদনশীল হওয়ায় এসব দেশ যোগ দিলেও তাদের নাম প্রকাশ করা হয়নি।

প্যান্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, এই জোটে যোগ দিতে আমাদের সঙ্গে ২০টির বেশি দেশ স্বাক্ষর করেছে। প্রতিটি দেশ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অবদান রাখবে। এটা একটা স্বপ্রণোদিত জোট।

হামাস-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই হামাসের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথায় নয় বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থি এ গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে হুতি সদস্যরা। এমনকি আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে বলেও সতর্ক করেছে। ফলে অনেক জাহাজ কোম্পানি লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে। অনেকে আবার চুক্তি বাতিল করে দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১০

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১১

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১২

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৩

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৫

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৬

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৭

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৮

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৯

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

২০
X