কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:২৩ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী

ক্রিস ক্রিস্টি। ছবি : সংগৃহীত
ক্রিস ক্রিস্টি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছেন নিউ জার্সির সাবেক গভর্নর ও রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি। তবে নিজে সরে গেলেও রিপাবলিকান ফ্রন্টলাইনার ড্রেনাল্ড ট্রাম্পকে পুনরায় প্রেসিডেন্ট হতে দেবেন বলে অঙ্গীকার করেছেন। খবর বিবিসির।

সাম্প্রতিক জনমত জরিপে নির্বাচনী দৌড়ে বেশ পিছিয়ে পড়েছেন রিপাবলিকান নেতা ক্রিস ক্রিস্টি। এমন পরিস্থিতিতে রিপাবলিকান পার্টির ট্রাম্পবিরোধীদের চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন পেতে ট্রাম্পের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতেই এই পদক্ষেপ।

বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যের একটি টাউন হল অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা স্থগিত করার ঘোষণা দেন ক্রিস ক্রিস্টি। সবশেষ বক্তব্যের বেশিরভাগ সময় ট্রাম্পকে প্রত্যাখ্যান করতে রিপাবলিকান ভোটারদের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প চান আপনি প্রতিদিন রাগান্বিত হন কারণ তিনি রাগান্বিত। আমি নিশ্চিত করব যাতে ডোনাল্ড ট্রাম্প আর কখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারে।

এর আগে ১২ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা দেন মার্কিন সিনেটর ও রিপাবলিকান নেতা টিম স্কট। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছিলেন সিনেটে একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান এই নেতা

টিম স্কট বলেন, ‘আমি আমার নির্বাচনী প্রচারণা স্থগিত করছি। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোটাররা। আমি মনে করি তারা আমার উদ্দেশে পরিষ্কার বার্তা দিয়েছেন। তারা আমাকে বলছেন : এখন নয় টিম।’

তার আগে গত ২৮ অক্টোবর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা মাইক পেন্স প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়নোর ঘোষণা দিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাইক। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প। ট্রাম্প ছাড়াও এবার রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বেশ কয়েকজন নেতা। এ প্রার্থীর সংখ্যা দুই অঙ্কের ঘরে যেতে পারে বলে জানিয়েছে আলজাজিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১০

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১১

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১২

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৩

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৫

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৬

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৭

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৮

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৯

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

২০
X