কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল

তীব্র তুষারঝড়ের মধ্যে ওহারে বিমানবন্দরে বিমানের উড্ডয়ন। ছবি : এএফপি
তীব্র তুষারঝড়ের মধ্যে ওহারে বিমানবন্দরে বিমানের উড্ডয়ন। ছবি : এএফপি

তীব্র শীতে কাঁপছে দেশ। এশিয়া থেকে ইউরোপের বিভিন্ন জায়গায় এ শীতের তীব্রটা জেঁকে বসেছে। এরমধ্যে যুক্তরাষ্ট্রে শীতকালের ঝড়ের কবলে দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠান জানিয়েছে, শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ১২ অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া দেশটিতে অন্তত ২০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইট ট্রাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দুই হাজার ৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া একই সময়ে পাঁচ হাজার ৮৬৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানিয়েছে. তাদের ৪০১টি ফ্লাইট বাতিল হয়েছে। আর স্কাইওয়েস্ট জানিয়েছে, তাদের ৩৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, আমরা বিমান পরিচালনায় মধ্য-পশ্চিম এলাকায় শীতকালীন আবহাওয়ার কারণে আজ ও আগামীকাল বেশকিছু চ্যালেঞ্জের মুখে পড়েছি।

সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানিয়েছে, এ সময়ে শিকাগো, দেটরিওট এবং ওমাহায়ওয়ের প্রভাব পড়তে পারে। এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসন সতর্কবার্তা দেয়- মেঘ, ‍তুষার ও ঝড়ের কারণে বিভিন্ন এয়ারপোর্টে বিমান চলাচল বিলম্বিত হতে পারে।

শীতকালীন ঝড়ের প্রভাবে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা নেমে গেছে। ফলে এসব এলাকায় বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে। এতে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে উৎপাদন কেন্দ্রগুলো। কলারোডা, আরাকানাসাস, উইসকনসিন এবং ইলিনয়সের বহু এলাকা শুক্রবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১০

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১১

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১২

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৩

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৪

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৫

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৬

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৭

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৮

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৯

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

২০
X