কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লির তাপমাত্রা কমে তিনের ঘরে, রেড অ্যালার্ট জারি

বেশ কয়েক দিন ধরেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি। ছবি : সংগৃহীত
বেশ কয়েক দিন ধরেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিল্লি। ছবি : সংগৃহীত

শীত শুরু হতেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে ভারতের দিল্লি। শহরজুড়ে বয়ে যাচ্ছে হিম বাতাস। ঘন কুয়াশায় অল্প দূরের কোনো কিছুর দেখা পাওয়ায় দায় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া সংস্থা।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দিল্লির শেষ প্রান্তে অবস্থিত আয়া নগরে টানা দ্বিতীয় দিনের মতো সর্বনিম্ন ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল রাতে দিল্লি শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া দিল্লিতে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অব্যাহত রয়েছে। এই শৈত্যপ্রবাহ থেকে শিগগিরই দিল্লিবাসীর মুক্তি মিলছে না বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া সংস্থা।

এদিকে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে সারা দেশের সঙ্গে দিল্লির যোগাযোগ ব্যাহত হয়েছে। দিল্লিগামী অন্তত ১৮টি ট্রেন এক থেকে ছয় ঘণ্টা দেরি করেছে। ঘন কুয়াশায় কম দৃশ্যমানতার জেরে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্ব হওয়ার খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই।

তীব্র শীতের মধ্যে দিল্লির বাতাসের মানও নিচের দিকে রয়েছে। ভারতীয় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৬৫ ছিল, যা বায়ুমান বিবেচনায় খুবই খারাপ।

দিল্লি ছাড়াও একই কারণে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও রাজস্থানে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া সংস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X