কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
রাফা শহরে হামলা

নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সবচেয়ে কড়া ভাষায় সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিতে ভরপুর এই শহরে বড় ধরনের হামলা চালালে তা ভুল হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তা গাজার বর্তমান মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলবে বলেই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আলজাজিরার।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন হামাসকে পরাজিত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি এ-ও বলেছেন, রাফা শহরে বড় ধরনের হামলা চালানো ভুল হবে।

তিনি বলেন, রাফায় হামলা চালালে আরও নিরীহ বেসামরিক মানুষের মৃত্যু হবে। ইতোমধ্যে সেখানে ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। অভিযান চালালে তা আরও খারাপ হবে। গাজায় নৈরাজ্য আরও জোরদার হবে। আন্তর্জাতিকভাবে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

সুলিভান জানান, নেতানিয়াহুকে ফোন করে এসব কথা বলেছেন বাইডেন। এ সময় নেতানিয়াহুকে ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের একটি দলকে ওয়াশিংটনে পাঠাতে বলেছেন তিনি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে অবরুদ্ধ গাজা উপত্যকার একের পর এক শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গাজার প্রায় সব শহর-নগরকে ধ্বংসস্তূপে পরিণত করে এখন রাফা শহরের দিকে চোখ পড়েছে দেশটির। আসন্ন এই হামলা বন্ধের দাবি বিশ্বজুড়ে জোরালো হলেও সব চাপ উপেক্ষা করে রাফায় স্থল অভিযানের অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজার সর্বদক্ষিণের শহর হলো রাফা। এটি মিসরের সীমান্তবর্তী একটি শহর। রাফায় যুদ্ধ শুরুর আগে প্রায় তিন লাখ মানুষের বসবাস ছিল। তবে এখন গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি মানুষ সেখানে আশ্রয় গ্রহণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১০

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১১

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১২

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

১৫

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

১৬

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

১৭

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

১৮

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

১৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

২০
X