কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৬:৩৭ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধে ওয়াগনারের আর গুরুত্ব নেই : যুক্তরাষ্ট্র

ভাড়াটে সেনাদল ওয়াগনার। ছবি : সংগৃহীত
ভাড়াটে সেনাদল ওয়াগনার। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে ভাড়াটে সেনাদল ওয়াগনারের আর কোনো গুরুত্ব নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মার্কিন সেনাদপ্তর পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার।

প্যাট রাইডার বলেন, ‘বর্তমানে ইউক্রেনে যুদ্ধ ওয়াগনার কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, তেমন কোনো প্রমাণ দেখছে না মার্কিন সামরিক বাহিনী।’ অধিকাংশ ওয়াগনার যোদ্ধা রাশিয়ার অধিকৃত ইউক্রেন ভূখণ্ডে অবস্থান করছে বলেও জানান তিনি।

গত ২৩ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দেন ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ঘোষণার পর পর দেশটির রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী। তবে ওইদিন রাতে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন।

এ বিদ্রোহের পর রাশিয়ায় ওয়াগনার বাহিনীর কোনো ভবিষ্যৎ নেই বলে ইঙ্গিত দিয়েছেন পুতিন। তিনি বলেন, ‘ওয়াগনারের কোনো অস্তিত্ব নেই। বেসরকারি সেনাদল নিয়ে আমাদের দেশে কোনো আইন নেই।’

গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম কমার্স্যান্টকে একটি সাক্ষাৎকার দেন পুতিন। সাক্ষাৎকারে ওয়াগনারের বিদ্রোহের পর দলটির কমান্ডারদের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক এবং দলটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পুতিন বলেন, ‘এই দলটি আছে। তবে আইনগতভাবে এর কোনো অস্তিত্ব নেই। এটা ভিন্ন বিষয়। আইনি বিষয় আছে। এ জন্য স্টেট ডুমা ও সরকারের অনুমোদন দরকার। এটি একটি জটিল প্রশ্ন।’

বিদ্রোহ সম্পর্কে পুতিনের অভিমত জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনো অভিমত নেই। আপনার বা ন্যাটোর অভিমত থাকতে পারে। আমি বলতে পারি আসলে কী ঘটেছে।’

এ ছাড়া বিদ্রোহের পর ২৯ জুন ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইয়েভজেনি প্রিগোজিন। এ বিষয়ে পুতিন জানান, তিনি মূলত ওয়াগনার কমান্ডারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, যারা সম্মানের সঙ্গে যুদ্ধ করেছেন। তবে প্রিগোজিনও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘ওই বৈঠকে আমি যুদ্ধক্ষেত্রে তাদের কার্যক্রম এবং গত ২৪ জুনের ঘটনা সম্পর্কে আমার পর্যবেক্ষণ তুলে ধরেছি। এ ছাড়া যুদ্ধক্ষেত্রসহ তারা কীভাবে তাদের সেবা দিয়ে যেতে পারে সে সম্পর্কে সম্ভাব্য পথ নির্দেশ করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১০

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১২

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৩

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৪

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৫

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৬

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

১৭

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

১৮

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

১৯

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

২০
X