কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১১:৩২ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রুশ সেনাদের সঙ্গে যোগ দেবে ওয়াগনার যোদ্ধারা?

ওয়াগনার যোদ্ধাদের একাংশ, ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত।
ওয়াগনার যোদ্ধাদের একাংশ, ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত।

রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম কমার্স্যান্টকে একটি সাক্ষাৎকার দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাক্ষাৎকারে ওয়াগনারের বিদ্রোহের পর দলটির কমান্ডারদের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক এবং দলটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি।

এ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ওয়াগনারবাহিনী সৈন্যরা রাশিয়ার সেনাদের সঙ্গে একত্রিত হয়ে একটি ইউনিট হিসেবে লড়াইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে নিশ্চিত করেছে।

কমারস্যান্ট সংবাদপত্রকে তিনি বলেন, মস্কোতে অনুষ্ঠিত বৈঠকে ওয়াগনার নেতারা বিষয়টির সঙ্গে একমত হয়েছেন। তিনি আরও বলেন, এ বিষয়ে প্রিগোজিনের উত্তর ছিল, ‘আমার লোকেরা এ সিদ্ধান্তের সঙ্গে একমত হবে না।’

২২-২৩ জুনে ঘটে যাওয়া বিদ্রোহের কয়েক দিন পর এসব কথা হয় বলে জানায় বিবিসি। এই চুক্তি অনুযায়ী, ওয়াগনারের ভাড়াটে যোদ্ধাদের রাশিয়ান সেনার সঙ্গে যোগ দিতে অথবা বেলারুশের পথে রওনা হতে বলা হয়।

উল্লেখ্য, ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া পূর্ণশক্তি নিয়ে আক্রমণের পর থেকে ওয়াগনার বাহিনী অনেকগুলো রক্তক্ষয়ী যুদ্ধে লড়াই করেছে।

যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে এখন আর উল্লেখযোগ্য সংখ্যায় ওয়াগনার যোদ্ধা অংশ নিচ্ছে না। পেন্টাগন মুখপাত্র প্যাট রাইডারও একই ধরনের কথা বলেছেন। তিনি বলেন, ‘ওয়াগনার বাহিনীর বেশিভাগ সদস্য রাশিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলোতে রয়েছে।’

এদিকে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক শুক্রবার দেওয়া বিবৃতিতে জানিয়েছে, ওয়াগনার যোদ্ধারা এখন সামরিক প্রশিক্ষক হিসেবে প্রতিরক্ষাবাহিনীগুলোতে কর্মরত আছেন।

এর আগে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, পুতিন প্রিগোজিনসহ ৩৫ জনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। গত ২৯ জুন ক্রেমলিনে ওই বৈঠক হয়। তাদের মধ্যে প্রায় তিন ঘণ্টা কথা হয়েছে।

এ বিদ্রোহ সম্পর্কে পুতিনের অভিমত জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোনো অভিমত নেই। আপনার বা ন্যাটোর অভিমত থাকতে পারে। আমি বলতে পারি আসলে কী ঘটেছে।’

পুতিন জানান, তিনি মূলত ওয়াগনার কমান্ডারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, যারা সম্মানের সঙ্গে যুদ্ধ করেছেন। তবে প্রিগোজিনও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘ওই বৈঠকে আমি যুদ্ধক্ষেত্রে তাদের কার্যক্রম এবং গত ২৪ জুনের ঘটনা সম্পর্কে আমার পর্যবেক্ষণ তুলে ধরেছি। এ ছাড়া যুদ্ধক্ষেত্রসহ তারা কীভাবে তাদের সেবা দিয়ে যেতে পারে সে সম্পর্কে সম্ভাব্য পথ নির্দেশ করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১০

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১১

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১২

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৩

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৪

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১৫

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৬

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৭

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৮

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৯

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

২০
X