কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১১:৩৫ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
ওয়াগনার বিদ্রোহ

পুতিন দিলেন চাকরির প্রস্তাব, বিষের ভয় বাইডেনের 

জো বাইডেন, ইয়েভগেনি প্রিগোজিন, ভ্লাদিমির পুতিন
জো বাইডেন, ইয়েভগেনি প্রিগোজিন, ভ্লাদিমির পুতিন

সম্প্রতি রাশিয়ার কমারস্যান্ট পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াগনারবাহিনীর ৩৫ প্রতিনিধিকে দেওয়া প্রস্তাবের বিষয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বৈঠকে প্রিগোজিনসহ ওয়াগনারবাহিনীর ৩৫ কমান্ডার উপস্থিত ছিলেন।

পুতিন জানিয়েছেন, তিনি তাদেরকে অনেকগুলো ‘চাকরির প্রস্তাব’ দিয়েছিলেন যেগুলোর ভেতর সিনিয়র ওয়াগনার নেতা গ্রে হেয়ারের নেতৃত্বে কাজ করার সুযোগও ছিল।

পুতিন বলেন, ‘আমি যখন ওয়াগনার নেতাদের সামনে এসব প্রস্তাব দিচ্ছিলাম তখন তাদের অনেকে মাথা নেড়ে সম্মতি জানাচ্ছিলেন, ‘কিন্তু প্রিগোজিন তাদের ঠিক সামনে বসে থেকেও এসবের কিছুই দেখেননি। প্রিগোজিন তার নিজের মত বলেছেন, ‘না, তারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়।’’

এসময় পুতিন আরও বলেন, ‘ওয়াগনারের কোনো অস্তিত্ব নেই। বেসরকারি সেনাদল নিয়ে আমাদের দেশে কোনো আইন নেই।’

মস্কোতে অবস্থানরত বিবিসির রাশিয়া এডিটর স্টিভ রোসেনবার্গ মনে করেন, রাশিয়া ওয়াগনার প্রধান এবং সাধারণ ওয়াগনার যোদ্ধাদের ভেতর পার্থক্য গড়ে তুলে চায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রিগোজিনকে বিদ্রোহের পর বিষ প্রয়োগ করেও তাকে হত্যা করা হতে পারে বলে সাবধান করেছেন।

‘ঈশ্বর জানেন সে কী করতে পারে। আমরা জানি না পুতিনের সঙ্গে তার কী রকম সম্পর্ক। তবে তার জায়গায় আমি হলে কী খাচ্ছি তা নিয়ে সাবধান থাকতাম। আমি আমার খাবাদের মেনুর দিকে অবশ্যই বিশেষ নজর রাখতাম।’

হেলসিংকিতে নর্ডিক নেতাদের সঙ্গে একটি সামিটে যোগদানের পর সাংবাদিকদের তিনি এসব বলেন।

এসময় তিনি আরও বলেন, পুতিনের ইউক্রেন যুদ্ধে জেতার কোনো সম্ভাবনাই নেই। তিনি ইতোমধ্যে যুদ্ধে হেরে গেছেন। পুতিন একসময় বুঝতে পারবেন রাশিয়ার জনগণের জন্য অর্থনৈতিক, রাজনৈতিক কোনোভাবেই এই যুদ্ধ চালিয়ে যাওয়া ঠিক হবে না। পুতিনের এই 'বোধদয়' কীভাবে হবে সেটি তিনি জানেন না বলেও মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X