কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১২:৪৮ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রোজকে ভাসিয়ে রাখা কাঠের দরজাটি বিক্রি হলো ৮ কোটি টাকায়

টাইটানিক সিনেমায় কাঠের দরজার উপর রোজের ভেসে থাকার দৃশ্য। ছবি: সংগৃহীত
টাইটানিক সিনেমায় কাঠের দরজার উপর রোজের ভেসে থাকার দৃশ্য। ছবি: সংগৃহীত

টাইটানিক জাহাজের কথা আমরা সবাই জানি। বিখ্যাত টাইটানিক সিনেমাটিও অনেকে দেখেছি। ১৯১২ সালে ইংল্যান্ড থেকে নিউইয়র্কের উদ্দেশে প্রথমবার সমুদ্রযাত্রা করেছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ও বিলাশবহুল জাহাজ টাইটানিক। কিন্তু সেই প্রথম যাত্রাতেই ২,২২৪ জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় জাহাজটি। সলিল সমাধি ঘটে ১৫০০ মানুষের। মহাসাগরে ঘটা এযাবৎকালের সবচেয়ে বড় ট্রাজেডি।

টাইটানিক সিনেমায় আমরা দেখেছি, ডুবে যাওয়ার পর টাইটানিকের হাজারো যাত্রীর বেঁচে থাকার জন্য আহাজারি। অপর্যাপ্ত লাইফ বোটে ঠাঁই হয়নি অধিকাংশ যাত্রীর। সাঁতরে বেঁচে থাকার চেষ্টা করতে করতে এক সময় নিথর হয়ে যায় প্রাণগুলো। এরপর দেখানো হয়, ঠান্ডা বরফ জমা পানিতে একটি কাঠের দরজার ওপর ভেসে আছেন রোজ।

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন জেমস ক্যামেরুন। সিনেমাটি সারা বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায় এবং কয়েক বিলিয়ন ডলার আয় করে। সিনেমায় রোজকে বাঁচিয়ে রাখা কাঠের টুকরাটি সম্প্রতি নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে (প্রায় ৮ কোটি টাকা) বিক্রি হয়েছে সেটি।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এ নিলামের আয়োজন করে। কাঠের বড় এই টুকরোকে কেবল একটি দরজা বলা হলেও নিলামে এটিকে বাস্তবিকভাবে টাইটানিকের প্রথম শ্রেণির লাউঞ্জের প্রবেশ দরজার ফ্রেমের একটি অংশ বলে উল্লেখ করা হয়েছে।

সিনেমায় ব্যবহৃত আরও কিছু সরঞ্জামও নিলামে বিক্রি করা হয়। রোজের পরা পোশাকটিও নিলামে ১ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।

টাইটানিক সিনেমায় রোজের চরিত্রে অভিনয় করেছিলেন কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে অভিনয় করেছিলেন লিউনার্দো ডিক্যাপ্রিয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X