কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গরুর দুধে প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, আক্রান্ত এক ব্যক্তি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গরুর দুধে এবার শনাক্ত হয়েছে প্রাণঘাতী ভাইরাস বার্ড ফ্লু। যুক্তরাষ্ট্রে পাস্তরিত দুধে এ ভাইরাসের অস্তিত্ব মিলেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) টাইমস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে, গবেষণার সময় নমুনা হিসেবে নেওয়া গরুর দুধে ভাইরাসের অবশিষ্টাংশের অস্তিত্ব মিলেছে। ফলে মানব দেহে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গরুর দুধে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হলেও এতে মানুষের জন্য ঝুঁকির মাত্রা খুব সামান্য।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে গবাদিপশুর মধ্যে হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইপিএআই) বা বার্ড ফ্লু প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত পশুর সংস্পর্শে আসায় এক ব্যক্তিও আক্রান্তের খবর মিলেছে। যদিও তার উপসর্গগুলো মৃদু।

এইচপিএআই-এর এইচ৫এন১ ধরনে সংক্রমিত হয়ে লাখ লাখ হাঁস-মুরগি মারা গেছে। তবে এখন পর্যন্ত কোনো গরু গুরুতর অসুস্থ হয়নি।

মার্কিন খাদ্য ও ঔষুধ প্রশাসন জানিয়েছে, জাতীয় জরিপে আক্রান্ত প্রাণীর দুধে ভাইরাস শনাক্ত হয়েছে। প্রক্রিয়াজাতকরণের সময় এবং প্রক্রিয়াকরণের শেষেও একই অবস্থা দেখা গিয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, পাস্তুরিত দুধের নমুনাগুলোর কোয়ান্টিটেটিভ পলিমারেজ চেইন রিঅ্যাকশন (কিউপিসিআর) পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, পাস্তরিতকরণের প্রক্রিয়ার সময় উত্তাপের কারণে ভাইরাসটি নিস্ক্রিয় হয়ে গেছে। নমুনায় কেবল প্যাথোজেনের জেনেটিক উপাদানের অবশিষ্টাংশ শনাক্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X