কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৪, ০৮:০৯ এএম
আপডেট : ৩১ মে ২০২৪, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

আদালতে দোষী সাব্যস্ত ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়ক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। বৃহস্পবিতার (৩০ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনের অভিযোগে করা ৩৪টি অভিযোগের সবকটিতে তিনি দোষী সাব্যস্ত হন।

সাবেক মার্কিন প্রেসিডেন্টেদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি ফৌজদারি অপরাধে আদালতে দোষী সাব্যস্ত হলেন। আগামী ১১ জুলাই তার এ মামলায় রায় ঘোষণা করা হবে। এতে তাকে কারাদণ্ড দেওয়া হতে পারে। তবে সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে জরিমানা করার সম্ভাবনা বেশি বলছেন আইনজ্ঞরা।

রায় ঘোষণার পর আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিনি ন্যায়বিচার পাননি। বিষয়টি তার জন্য মানহানিকর। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্পের বিরুদ্ধে এটি ছাড়াও আরও মামলা রয়েছে। এরমধ্যে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পরিবর্তনের ঘড়যন্ত্রের একটি মামলা রয়েছে। এছাড়া প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর হোয়াইট হাউস থেকে সরকারি পোপন নথিপত্র সঙ্গে নেওয়ার অভিযোগ রয়েছে।

আদালতে দোষী সাব্যস্ত হওয়া এ মামলার অভিযোগে বলা হয়েছে, স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার ২০০৬ যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। এরপর ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিষয়টি নিয়ে মুখ না খুলতে তিনি তাকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন। ঘুষের এ অর্থ ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন স্টর্মির হাতে তুলে দেন। তবে ব্যবসায়িক নথিপত্রে লেনদেনের বিষয়টি গোপন করেন তিনি। অন্যদিকে আদালতে এ অভিযোগ বরাবরই অভিযোগ করে আসছেন ট্রাম্প।

নিউইয়র্কের ম্যানহাটনে এ মামলাটির দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে শুনানি হয়েছে। এরপর বৃহস্পতিবার ১২ জন বিচারকের একটি বেঞ্চ তাকে অভিযুক্ত করেন। আদালত অভিযুক্ত ঘোষণার আগে বিচারকরা প্রায় ১১ ঘণ্টা আলাপ-আলোচনা করেছেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাতে দোষী সাব্যস্ত করেছেন আদালত। অন্যদিকে আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন তিনি। বিবিসি জানিয়েছে, মামলার রায়ের কারণে তার নির্বাচনী প্রচারণায় কোনো বাধা সৃষ্টি হবে না।

ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, মামলার রায়ের মাধ্যমে আসন্ন নির্বাাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে। তিনি ভুল কিছু করেননি। আদালতের বাইরে সাংবাদিকদের সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি আসলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১০

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১১

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১২

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৩

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১৪

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৫

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৬

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৭

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৯

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

২০
X