কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আমি নির্বাচিত না হলে আমেরিকায় রক্তগঙ্গা বইবে : ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত না হলে দেশটিতে রক্তগঙ্গা বয়ে যাবে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার (১৬ মার্চ) ওহায়ো অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির এক সিনেট প্রার্থীর সমর্থনে ভোটের প্রচারণায় অংশগ্রহণ করে এই সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি। খবর এনবিসি নিউজের।

ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং, আপনি এই মুহূর্তে মেক্সিকোতে বড় আকারের গাড়ি নির্মাণ কেন্দ্র তৈরি করছেন। এখানে আপনি আমেরিকানদের নিয়োগ দিচ্ছেন না। অথচ এসব গাড়ি আপনি আমাদের কাছে বিক্রি করতে যাচ্ছেন। না, তা হবে না। আমরা এসব গাড়ির ওপর শতভাগ কর আরোপ করব। আমি নির্বাচিত হলে আপনি এসব গাড়ি বিক্রিই করতে পারবেন না।

এ সময় তিনি বলেন, এখন যদি আমি নির্বাচিত না হই, তবে যুক্তরাষ্ট্রে রক্তগঙ্গা বইয়ে যাবে। আমি যদি ভোটে না জিতি, হয়তো আমেরিকা আর কখনো কোনো নির্বাচন দেখতে পাবে না।

অবশ্য ট্রাম্পের এমন বেফাঁস মন্তব্যের পরই সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাবেক এই প্রেসিডেন্টের এমন বেফাঁস বক্তব্য সামাল দেওয়ার চেষ্টা করেন তারই প্রচার শিবিরের মুখপাত্র ক্যারোলিন লেভিট। তিনি এনবিসি নিউজকে বলেছেন, জো বাইডেনের নীতিমালা আমেরিকার গাড়ি শিল্প ও শ্রমিকদের অর্থনৈতিক রক্তগঙ্গার দিকে নিয়ে যাবে।

অন্যদিকে ট্রাম্পের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্পের প্রতিহিংসাপরায়ণতা ও চরমপন্থি আগ্রাসী নীতিমালাকে কটাক্ষ করা হয়েছে।

এরপর ওয়াশিংটনে এক নৈশভোজে ট্রাম্পের মন্তব্যের জবাব নিজেই দেন বাইডেন। তিনিও আমেরিকার ইতিহাসের এক নজিরবিহীন মুহূর্ত সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, আমাদের স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। ২০২০ সালের নির্বাচন নিয়ে মিথ্যাচার, ফল পরিবর্তনের ষড়যন্ত্র, ৬ জানুয়ারির বিদ্রোহ আমেরিকান গৃহযুদ্ধের পর থেকে আমাদের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

চলতি বছরের ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন আমেরিকানরা। নির্বাচনী দৌড়ে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে রয়েছেন। ফলে আগামী ৫ নভেম্বরের ভোটে আবারও ট্রাম্প-বাইডেন দ্বৈরথ দেখবে বিশ্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X