কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০২:১৮ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদকের পদত্যাগ

সদ্য পদত্যাগ করা স্যালি বাজবি। ছবি : সংগৃহীত
সদ্য পদত্যাগ করা স্যালি বাজবি। ছবি : সংগৃহীত

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক স্যালি বাজবি পদত্যাগ করেছেন। রোববার (২ জুন) সংবাদমাধ্যমটির প্রকাশক ও প্রধান নির্বাহী উইলিয়াম লুইস এ ঘোষণা দেন।

হঠাৎ স্যালি বাজবি পদত্যাগের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বলা হচ্ছে, এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্পর্ক থাকতে পারে। তেমনি স্যালির পদত্যাগের ঘোষণা নিউজরুমের অনেককে হতবাক করে। অনেক শুভাকাঙ্ক্ষী বেশ মর্মাহত হন।

প্রতিষ্ঠানটির প্রকাশক ও প্রধান নির্বাহী উইলিয়াম লুইস এক বিবৃতিতে বলেন, ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক এডিটর ইন চিফ ম্যাট মারে স্যালি বাজবির স্থলাভিষিক্ত হবেন। তিনি নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এরপর দ্য টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের উপসম্পাদক রবার্ট উইনেট ওয়াশিংটন পোস্টের সম্পাদক হিসেবে দায়িত্ব নেবেন। এ দুজন এর আগেও লুইসের সঙ্গে কাজ করেছিলেন।

স্যালি প্রতিভাবান ছিলেন উল্লেখ করে লুইস আরও বলেন, তার নেতৃত্বের শূন্যতা বোধ করবে প্রতিষ্ঠান। স্যালির জন্য শুভকামনা।

স্যালি বাজবিকে ২০২১ সালের মে মাসে দ্য পোস্টের তৎকালীন প্রকাশক এবং সিইও ফ্রেড রায়ান নিয়োগ করেছিলেন। পরে বিভিন্ন জটিলতায় পড়ে ফ্রেডও পদত্যাগ করেছিলেন।

পরে লুইস দায়িত্বগ্রহণ করে প্রতিষ্ঠানটির ব্যাপারে জানান, গত বছর সংবাদপত্র প্রতিষ্ঠানটির ৭ কোটি ৭০ লাখ পাঠক কমেছে। ২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ পাঠক কমেছে। এর পরিপ্রেক্ষিতে সংবাদমাধ্যমটি নতুন করে সাজানোর পরিকল্পনা করেন তিনি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের চূড়ান্ত সময় চলছে। এ সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপরাধ ইস্যু, ইউক্রেন -রাশিয়া যুদ্ধ, গাজায় ইসরায়েলি হামলা প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাবকের কাজ করছে। এসব ইস্যুতে সংবাদমাধ্যমটির প্রচার কৌশলও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

১০

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১১

ভাই হারালেন শোয়েব আখতার

১২

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

১৩

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৪

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১৫

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১৬

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৭

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৮

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১৯

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

২০
X