কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

৯৩ বছর বয়সে ফের বিয়ে করলেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক

স্ত্রীর সঙ্গে ধনকুবের রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত
স্ত্রীর সঙ্গে ধনকুবের রুপার্ট মারডক। ছবি : সংগৃহীত

বয়স শত বছর ছুঁইছুঁই। কিন্তু মনের বয়স তো আর বাড়েনি। তাই এই বয়সেও চুটিয়ে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। বলছিলাম মিডিয়া মুঘল ও ধনকুবের রুপার্ট মারডকের কথা।

শনিবার পঞ্চমবারের মতো বিয়ে করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারডকের আঙুরবাগানে এই বিয়ে হয়।

মারডকের স্ত্রী এলেনা জুকোভারের বয়সও ৬৭ বছর পেরিয়ে গেছে। তিনি একজন অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী।

এর আগে চলতি বছরের মার্চে মারডকের সঙ্গে এলেনার আংটি বদল হয়। তখনই জানা গিয়েছিল যে, জুনে গাঁটছড়া বাঁধবেন এই জুটি।

গেল বছরের মার্চে যুক্তরাষ্ট্রের সাবেক পুলিশ কর্মকর্তা চ্যাপলেইন অ্যান লেসলি স্মিথের সঙ্গে মারডকের আংটি বদল হয়েছিল। কিন্তু বাগ্দানের পরের মাসেই ভেঙে যায় বিয়ে।

তখন থেকেই এলেনার সঙ্গে মারডকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার খবর ছড়িয়ে পড়ে। মারডকের জন্ম হয়েছে অস্ট্রেলিয়ায়। তার ছয় সন্তান রয়েছে।

তিনি নিউজ করপোরেশনের ইমেরিটাস চেয়ারম্যান। নিউজ করপোরেশনের মালিকানায় রয়েছে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, সান ও টাইমসের মতো গণমাধ্যম। গেল বছর ফক্স নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ ছাড়েন মারডক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১০

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১১

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১২

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৩

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৪

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

১৫

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

১৬

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১৭

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১৮

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

২০
X