কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৩:১১ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের বছর শুরু হবে ট্রাম্পের বিচার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয় নথির অব্যবস্থাপনার অভিযোগ করা মামলার বিচারকাজ আগামী বছরের ২০ মে শুরু হবে। গতকাল শুক্রবার (২১ জুলাই) ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সের মার্কিন জেলা বিচারক আইলিন ক্যাননের আদালত এ মামলার বিচারকাজ শুরুর এই দিন ধার্য করেন।

আজ শনিবার (২২ জুলাই) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ মামলায় ট্রাম্পের বিচার চলতি বছরের ডিসেম্বরে শুরুর আবেদন করেন ফেডারেল আইনজীবীরা। আর ট্রাম্পের আইনজীবীরা তাদের এ আবেদনের বিরোধিতা করে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর বিচারের দিন ধার্য করার আবেদন করেন। এরপর উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আগামী বছরের ২০ মে দিন ধার্য করেন।

২০২৪ সালের নভেম্বরে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ট্রাম্প। তাই ভোটের মাত্র কয়েক মাস আগে তার বিচার শুরুর বিষয়টি মার্কিন নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন : পারমাণবিক কর্মসূচির গোপন নথি বাথরুমেও রেখেছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলে অফিস ছাড়ার পর প্রেসিডেন্সিয়াল নথি জাতীয় সংরক্ষণাগারে রাখার কথা। তবে ২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার পর এসব নথি নিজের কাছে রেখেই দেন ট্রাম্প। এমনকি পারমাণবিক কর্মসূচির গোপন নথি নিজের ব্যক্তিগত বাসভবনের বাথরুমেও রেখেছিলেন। এ অভিযোগে গত ৮ জুন তার বিরুদ্ধে মিয়ামির একটি আদালতে মামলা হয়।

অভিযোগে বলা হয়েছে, কয়েকটি বাক্সে ভরে গোপন নথিগুলো ফ্লোরিডার মার-এ-লাগো অবকাশযাপন কেন্দ্রের বিভিন্ন স্থানে নিয়ে গিয়েছিলেন ট্রাম্প। তার কাছে থাকা গোপন নথিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিস্তারিত ছিল। এসব নথি হাতছাড়া হলে হুমকির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X