কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৯:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

ইউএনডিপির সঙ্গে বিএসইসির চুক্তি

ইউএনডিপির সঙ্গে বিএসইসির চুক্তি

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা তথা এসডিজি অর্জনে সহায়তার লক্ষ্যে খাতওয়ারি বন্ড তৈরি করা ও পরবর্তী উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে একটি সমঝোতা হয়েছে।

গতকাল সোমবার বিএসইসির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে ইউএনডিপি ও বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর ভিত্তিতে ইউএনডিপি বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাভিত্তিক রিপোর্টিং ও প্রভাব নিরূপণের পাশাপাশি খাতওয়ারি বন্ড বরাদ্দ এবং ফলাফল বিশ্লেষণে কারিগরি সহায়তা প্রদান করবে। এ-সংক্রান্ত অংশীদারদের কার্যকর অংশগ্রহণের মাধ্যমে এসডিজি খাতওয়ারি বন্ড ছাড়া ও পরবর্তী পর্যায়ে উন্নয়ন এবং জনপ্রিয়করণে ইউএনডিপির বৈশ্বিক অভিজ্ঞতা রয়েছে।

অনুষ্ঠানে ইউএনডিপি প্রতিনিধি খাতওয়ারি বন্ড ফ্রেমওয়ার্ক উদ্ভাবনে কারিগরি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি এসডিজি অর্জনে প্রয়োজনীয় আর্থিক সংস্থান নিশ্চিতে খাতওয়ারি বন্ড ফ্রেমওয়ার্ক ও কারিগরি সহযোগিতা প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, চুক্তির আওতায় বেসরকারি খাতের জন্য সুযোগ প্রসারের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ, যা স্থায়িত্বশীল উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি ২০৩০ সালে লক্ষ্যমাত্রা অর্জন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের সহযোগিতার সুযোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি।

বিএসইসির চেয়ারম্যান বলেন, গ্রিন বন্ডের জন্য আমাদের বিশেষ শাখা রয়েছে; ইসলামিক সুকুক বন্ডের বিস্তার বন্ড মার্কেটকে শক্তিশালী করার পাশাপাশি এসডিজি অর্থায়নে ভূমিকা রাখবে বলে আশা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১০

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১১

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১২

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৩

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৪

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৫

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৬

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৭

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৮

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৯

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

২০
X