কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের হামলায় ২৩ আফগান তালেবান সেনা নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় গত শুক্রবার ও শনিবার দুই দিনে অন্তত ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত তাদের প্রতিবেদন উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়েছে, বেলুচিস্তানের চামান সীমান্তে এই নিহতের ঘটনা ঘটে। একটি বিশ্বস্ত সূত্রের বরাতে দ্য নিউজ দাবি করেছে, শুক্রবার রাতের দিকে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারাই যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্রে গুলি চালায়।

এর পরপরই পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দিতে শুরু করে। প্রায় ৪৫ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও পরে ভারী অস্ত্র মোতায়েন করা হয়। এতে রকেট লঞ্চার, কামান ও অন্যান্য ভারী গোলাবারুদ ব্যবহৃত হয়। হামলায় আফগান তালেবান বাহিনীর তিনটি সীমান্তচৌকি ধ্বংস হয়ে যায়।

সূত্রটি আরও দাবি করেছে, সাধারণ মানুষকে ক্ষতি থেকে বাঁচাতে ‘নির্ভূল অস্ত্র’ ব্যবহার করা হয়েছে।

প্রথম ধাক্কায় আফগান সেনারা পিছু হটে জনবহুল এলাকায় অবস্থান নেয় বলে জানায় সূত্রগুলো। তবে সেখান থেকেও তারা গুলি ছোড়ায় পাকিস্তান সেনারা জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়।

সূত্র: দ্য নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X